Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

কালীপুজোর রাতে একগুচ্ছ স্পেশাল মেট্রো, কালীঘাট বা দক্ষিণেশ্বরে পুজো দিতে গেলে দারুণ সুবিধা

মোট আটটি স্পেশাল মেট্রো চালানো হবে, ২০ মিনিটের ব্যবধানে।

কালীপুজোর রাতে একগুচ্ছ স্পেশাল মেট্রো, কালীঘাট বা দক্ষিণেশ্বরে পুজো দিতে গেলে দারুণ সুবিধা

দক্ষিণেশ্বর মেট্রো।

শেষ আপডেট: 31 October 2024 11:13

দ্য ওয়াল ব্যুরো: কালীঘাট বা দক্ষিণেশ্বরের মন্দিরে অনেকেই যেতে চান কালীপুজোর সন্ধেয়। তবে শহরের নানা প্রান্ত থেকে যানবাহন পাওয়া একটা সমস্যা হয়, বিশেষ করে ফেরার সময়ে। এবার সেই পরিকল্পনা সহজেই করতে পারবেন, কালীপুজোর রাতে কালীঘাট বা দক্ষিণেশ্বর মন্দিরে গিয়ে মায়ের পুজো দিতে পারবেন। সৌজন্য কলকাতা মেট্রো। 

জানা গেছে, আজ, বৃহস্পতিবার, কালীপুজো উপলক্ষে রাতে বিশেষ অতিরিক্ত পরিষেবা দেবে কলকাতা মেট্রো। রাত ৯টা ৪০ মিনিট থেকে রাত ১১টার মধ্যে নর্থ-সাউথ লাইনে অর্থাৎ দক্ষিণেশ্বর-কবি সুভাষ লাইনে মোট আটটি স্পেশাল মেট্রো চালানো হবে, ২০ মিনিটের ব্যবধানে।

তবে মেট্রো জানিয়েছে, রাতে অতিরিক্ত আটটা মেট্রো চললেও, সারাদিন অন্যদিনের তুলনায় কম মেট্রো চলবে দক্ষিণেশ্বর-কবি সুভাষ লাইনে। সপ্তাহের সাধারণ দিনে যেখানে ২৯২টি মেট্রো চলাচল করে, আজ সেখানে আটটি স্পেশাল মেট্রো ধরেও মোট ১৯৮টি মেট্রো (৯৯টি আপ এবং ৯৯টি ডাউন) চালানো হবে বলে জানানো হয়েছে।

এই স্পেশ্যাল আট মেট্রোর সময়সূচি হল, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার জন্য রাত ১০টা থেকে, প্রতি ২০ মিনিট অন্তর ছাড়বে, ১১টা পর্যন্ত। অর্থাৎ ১০:০০, ১০:২০, ১০:৪০, ১১:০০ এভাবে মোট চারটে। আবার দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার জন্য রাত ৯:৪৮, ১০:০৮, ১০:২৮, ১০:৪৮-- আরও চারটে ট্রেন। 

আজ কালীপুজোর কারণে শিয়ালদহ থেকে সল্টলেক মেট্রো অবশ্য কম চলবে। অন্যান্য কর্মদিবসে ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত অংশে ১০৬টি মেট্রো চলাচল করলেও আজ ৯০টি মেট্রো (৪৫টি আপ এবং ৪৫টি ডাউন) চালানো হবে। শিয়ালদহ থেকে রাত ৯:৩৫ এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে রাত ৯:৪০ মিনিটে পাওয়া যাবে শেষ মেট্রো।

এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান, জোকা থেকে মাঝেরহাট এবং কবি সুভাষ থেকে রুবি-- এই রুটগুলোয় পরিষেবায় কোনও বদল নেই। প্রতিদিনের মতোই চলবে মেট্রো।


```