Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'চলুন, দেখা করে আসি', টালা থানার ‘অসুস্থ ওসি’কে দেখতে বেরোচ্ছে মিছিল

মূলত যাদবপুর এবং সংলগ্ন এলাকা থেকে এই মিছিলে জমায়েত হবেন মানুষ। 

'চলুন, দেখা করে আসি', টালা থানার ‘অসুস্থ ওসি’কে দেখতে বেরোচ্ছে মিছিল

প্রতীকী ছবি

শেষ আপডেট: 7 September 2024 14:29

দ্য ওয়াল ব্যুরো: বুকে অস্বস্তি নিয়ে বুধবার রাতে চারটি হাসপাতাল ঘুরে অবশেষে ভর্তি হয়েছেন টালা থানার ওসি। বুকে অস্বস্তি নিয়ে শহরের একাধিক হাসপাতালে ঘুরেছেন ওসি অভিজিৎ মণ্ডল। তাঁকে ভর্তি নেওয়া হয়নি কোনও হাসপাতালে।

ওসি সুস্থ রয়েছেন বলে ছ’টি হাসপাতাল ঘোষণা করার পর একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়েছিল। পরে সেখান থেকেও তাঁকে অন্যত্র সরানো হয়। সুপ্রিম কোর্টের পরের শুনানিতে উপস্থিত থাকতে হবে শুনেই নাকি টালা থানার ওসি অসুস্থ। এবার তাঁর খোঁজ নিতেই মিছিল বেরোচ্ছে শহরে।

আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে। কেন টালা থানায় রাতে এফআইআর হয়েছিল, সেই প্রশ্নও উঠেছে। প্রশ্ন রয়েছে ওসির ভূমিকা নিয়েও।

এই আবহেই তিনি অসুস্থ হয়ে পড়েন। যে চার হাসপাতালে ওই পুলিশকর্তা ভর্তি হতে চেয়েছিলেন, তারা জানিয়েছে, বুকে কিছুটা অস্বস্তি ছিল। শরীরে জলের অভাব হয়েছিল। রক্তচাপও সেই কারণে কিছুটা বেড়ে গিয়েছিল। তবে হাসপাতালে ভর্তি করানোর মতো পরিস্থিতি ছিল না। তাই তাঁকে ভর্তি নেওয়া হয়নি। 

এখন তিনি কেমন আছেন? খবরাখবর নিতে তাই শনিবার মিছিল বের করছে নাগরিক পক্ষ। মিছিলের প্রচারে সমাজমাধ্যমে একটি পোস্টার ছড়িয়ে দেওয়া হয়েছে। যাতে লেখা, 'সুপ্রিম কোর্টের পরের শুনানিতে উপস্থিত থাকতে হবে শুনে টালা থানার ওসি নাকি অসুস্থ? চলুন, দেখা করে আসি (অ)সুস্থ ওসির সাথে'। 

উদ্যোক্তারা জানাচ্ছেন, এই মিছিলে কোনও রকম রাজনৈতিক দল থাকছে না। নাগরিক সমাজের পক্ষে হবে মিছিল। মূলত যাদবপুর এবং সংলগ্ন এলাকা থেকে এই মিছিলে জমায়েত হবেন মানুষ। 


```