Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

আরজিকর কাণ্ডের প্রতিবাদে মোমবাতি জ্বালালেন সৌরভ, বৃষ্টি মাথায় নিয়েই মিছিল ডোনার

বুধবার সন্ধের পর বেহালা চৌরাস্তা মোড় থেকে এই মিছিল করেন ডোনা, সানা।

আরজিকর কাণ্ডের প্রতিবাদে মোমবাতি জ্বালালেন সৌরভ, বৃষ্টি মাথায় নিয়েই মিছিল ডোনার

মেয়ে সানাকে সঙ্গে নিয়ে মোমবাতি জ্বালাচ্ছেন সৌরভ - নিজস্ব ছবি

শেষ আপডেট: 21 August 2024 22:41

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে পথে নামলেন সৌরভ পত্নী ডোনা এবং মেয়ে সানা গঙ্গোপাধ্যায়। মোমবাতি নিয়ে বেহালায় মিছিল করেন তাঁরা। যদিও এই মিছিলে হাঁটেননি সৌরভ। তবে বাড়িতে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদে সামিল হন। 

বুধবার সন্ধের পর বেহালা চৌরাস্তা মোড় থেকে এই মিছিল করেন ডোনা, সানা। তাঁদের সঙ্গে ছিলেন দীক্ষা মঞ্জরির শিক্ষার্থীরাও। সৌরভ গঙ্গোপাধ্যায় এই মিছিলে না থাকলেও তিনি পরে যোগ দিয়ে মেয়ের সঙ্গে মোমবাতি জ্বালান। মিছিল শেষে সাংবাদিকদের সঙ্গে অবশ্য কোনও কথা বলেননি তিনি। প্রশ্ন করা হলে সৌরভ শুধু জানান, ''পরে কথা হবে।'' 

এই মিছিলে যোগ দিয়ে ডোনা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, সবার মতো তিনিও আরজি করের ঘটনার তীব্র নিন্দা করেন। চান দোষীদের কড়া শাস্তি হোক এবং দ্রুত বিচার হোক। এই ধরনের ঘটনা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। একই সঙ্গে তিনি এও জানান, শুধু বাংলা নয়, দেশের একাধিক রাজ্য থেকেই প্রতিদিন ধর্ষণ, খুনের খবর সামনে আসছে, এটা বন্ধ হওয়া উচিত। সম্প্রতি নবান্নের তরফে নারী নিরাপত্তার বিষয়ে যে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে, রাতে মেয়েদের নাইট ডিউটি থেকে যথা সম্ভব বিরত রাখা হবে। এই বিষয়টিকে সমর্থন করছেন না ডোনা। তাঁর কথায়, ''মেয়েরা রাতে কাজ করবে না, বন্ধ করে দেবে এটা কোনও কথা হতে পারে না। তাহলে সমতা কোথায় হল?'' 

ডোনার মতোই তাঁর মেয়ে সানা গর্জে ওঠেন। তিনি বলেন, ২০২৪ সালে দাঁড়িয়েও আজ দেশের একাধিক জায়গা থেকে এই ধরনের ঘটনার কথা শুনতে হচ্ছে, যা দুঃখজনক। কোনও মতেই তা বরদাস্ত করা যায় না। আরজি করের ঘটনা প্রসঙ্গে তাঁর স্পষ্ট কথা, ''এমন শাস্তি হওয়া উচিত যাতে এমন ঘটনা আর না হয়।'' বুধবার দুপুরের পর থেকেই ব্যাপক বৃষ্টি নেমেছিল কলকাতায়। অনেকেই ভেবেছিলেন এই প্রতিবাদ মিছিল হয়তো হবে না। কিন্তু ডোনা গঙ্গোপাধ্যায়রা বৃষ্টি মাথায় নিয়েই প্রতিবাদে নামেন। 

সম্প্রতি সৌরভের একটি মন্তব্য নিয়ে রীতিমতো জলঘোলা হয়েছে। তিনি বলতে চেয়েছিলেন, এমন ঘটনা বিশ্বের বিভিন্ন জায়গায় ঘটতে পারে, সেই নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। নির্দিষ্ট একটা ঘটনা নিয়ে সামগ্রিকভাবে বিচার না করাই ভাল। তিনি এ রাজ্য তো বটেই, পাশাপাশি ভারতকেও মহিলাদের জন্য নিরাপদ বলেছেন। ওই মন্তব্যকেই বিচ্ছিন্ন ঘটনা বলে প্রাক্তন ভারত অধিনায়কের সমালোচনা শুরু হয়ে যায়। পরে অবশ্য সৌরভ দাবি করেছিলেন তাঁর কথার ভুল ব্যাখ্যা হয়েছে। এদিকে ১৪ অগস্টের রাতের কর্মসূচিতে কেন ছিলেন না এই প্রশ্নের জবাবে ডোনা বলেছিলেন, মেয়ে সানার শরীর খারাপ ছিল, তাই থাকতে পারেননি। 


```