Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাধ্যমিকে দ্বিতীয় সৌম্য চায় গবেষণা করতে, বিজেপি সাংসদ সৌমিত্রর পরামর্শ, 'ও রাজনীতিতে আসুক'

মাধ্যমিকে প্রথম হয়েছে উত্তর দিনাজপুরের আদৃত সরকার। যুগ্ম দ্বিতীয় অনুপম বিশ্বাস এবং সৌম্য পাল। বিষ্ণুপুর হাই স্কুলের ছাত্র সৌম্যকে পড়াশোনা শেষ করে রাজনীতিতে আসার কথা বললেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। 

মাধ্যমিকে দ্বিতীয় সৌম্য চায় গবেষণা করতে, বিজেপি সাংসদ সৌমিত্রর পরামর্শ, 'ও রাজনীতিতে আসুক'

সৌমিত্র খাঁ ও সৌম্য

শেষ আপডেট: 3 May 2025 18:08

দ্য ওয়াল ব্যুরো: এবছর মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Result) শেষ হওয়ার ৭০ দিনের মধ্যে প্রকাশিত হয়েছে ফলাফল। শুক্রবার সকাল ৯টায় ফলাফল প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। মাধ্যমিকে প্রথম হয়েছে উত্তর দিনাজপুরের আদৃত সরকার। যুগ্ম দ্বিতীয় অনুপম বিশ্বাস এবং সৌম্য পাল (Soumya Paul)। বিষ্ণুপুর হাই স্কুলের ছাত্র সৌম্যকে পড়াশোনা শেষ করে রাজনীতিতে আসার কথা বললেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saoumitra Khan)। 

অসাধারণ সাফল্যে শনিবার সৌম্যর বাড়িতে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন সৌমিত্র। সেখানে তিনি বলেন, শিক্ষিত মানুষদের রাজনীতিতে আসা খুবই দরকার। সৌম্য যেন ভবিষ্যতে পড়াশোনা শেষ করে দেশ চালানোর জন্য রাজনীতিতে আসে।

মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা সৌম্যের মা গৃহবধূ। বাবা একটি ল্যাবরেটরিতে কেমিস্ট পদে কর্মরত। পড়ার চাপ দূরে রাখতে সৌম্য গানবাজনার তালে নিজের মন হালকা করতে ভালবাসে। তার ইচ্ছা সে ইঞ্জিনিয়ারিং বা গবেষণা করবে।

সাংসদ মনে করেন, “আজকের ছাত্ররাই আগামী দিনের দেশ চালাবে। তাই ওদেরই এগিয়ে আসতে হবে রাজনীতির ময়দানে।” পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌমিত্র খাঁ জানান, “পশ্চিমবঙ্গের সমস্ত কৃতি ছাত্র-ছাত্রীদের প্রতি আমার আহ্বান তারা যেন রাজনীতিতে অংশগ্রহণ করে দেশ গঠনে ভূমিকা নেয়।”

 চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১০ ফেব্রুয়ারি। শেষ হয় ২২ ফেব্রুয়ারি। পরীক্ষার্থী ছিল ন’লক্ষ ৬৯ হাজার ৪২৫ জন। এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ছিল ন’লক্ষ ১৩ হাজার ৮৮৩ জন। পাশের হার ৮৬.৫৬ শতাংশ। যা গত বছরের তুলনায় বেশি। প্রথম দশে রয়েছে ৬৬ জন পরীক্ষার্থী।

এবারে পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর (৯৬.৪৬%)। তার পর যথাক্রমে কালিম্পং, কলকাতা এবং পশ্চিম মেদিনীপুর রয়েছে। 


```