Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দুর্গাপুজোয় মাটি দেবে না, আরজি করের নির্যাতিতার জন্য বিচার চেয়ে এভাবেই প্রতিবাদ সোনাগাছির

সমস্ত নারী নির্যাতনের বিরুদ্ধে এতদিন ধরে প্রতিবাদ জানিয়ে এসেছে সোনাগাছি। গত কয়েক বছরের মতো এবারও মাটি না দেওয়ার সিদ্ধান্তে অনড় যৌনপল্লী।

দুর্গাপুজোয় মাটি দেবে না, আরজি করের নির্যাতিতার জন্য বিচার চেয়ে এভাবেই প্রতিবাদ সোনাগাছির

প্রতীকী ছবি

শেষ আপডেট: 22 August 2024 17:19

দ্য ওয়াল ব্যুরো: পুজোর আর মেরেকেটে দেড়মাস। প্রস্তুতি চলছিল পুরোদমেই। তবে আরজি কর কাণ্ড নিঃসন্দেহে তাতে ছন্দপতন ঘটিয়েছে। এখন শুধুই নিজেদের মতো করে এই ঘটনার প্রতিবাদে সামিল হচ্ছেন মানুষ। সরে নেই যৌনকর্মীরাও। প্রতিবাদের অন্য রাস্তা বেছে নিলেন তাঁরা। খড়ের কাঠামোয় যৌনপল্লীর মাটি দিয়ে তবেই দেবী দুর্গার মৃন্ময়ী রূপ ফুটিয়ে তোলার কাজ শুরু করেন শিল্পীরা। এটাই প্রচলিত রীতি। কিন্তু এবার সেই মাটি তাঁরা দেবেন না বলে জানিয়ে দিলেন যৌনপল্লীর বাসিন্দারা। 

বহুদিন ধরেই যৌন পেশাকে শ্রমের তালিকায় আনার দাবিতে সোচ্চার হয়েছেন যৌনকর্মীরা। আদালত তাঁদের পেশাকে স্বীকৃতি দিয়েছে। কিন্তু সমাজের চোখে এখনও সেই সম্মান পাননি। তাই গত কয়েক বছর ধরে দুর্গা প্রতিমা নির্মাণের সময় মাটি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। এবার সেই বর্জনে যুক্ত হল আরজি কর-কাণ্ডের প্রতিবাদও।

পুরাণ মতে, ঋষি বিশ্বামিত্র যখন ইন্দ্রত্ব লাভের জন্য তপস্যা করছিলেন, তাঁর ধ্যান ভাঙাতে উঠেপড়ে লাগেন ইন্দ্র। স্বর্গের অপ্সরা মেনকাকে তিনি ঋষির ধ্যানভঙ্গের জন্য পাঠান। অপ্সরার নাচে বিশ্বামিত্রের ধ্যান ভাঙে। রাজর্ষির ধ্যান ভাঙানো খুব একটা সহজ কাজ নয়। ইন্দ্র নিজে তা পারেননি। অথচ এক অপ্সরা অবলীলায় সেই কঠিন কাজটি সম্পন্ন করেন।  অকালে মহামায়া মোট ন’টি রূপে পূজিতা হন। নবম কন্যা হলেন ‘যৌনপল্লী’র প্রতিনিধি। শেষ পুজোটি তাঁরাই পান। এভাবেই সারাবছর সমাজে কোণঠাসা মানবীকে দেবীবন্দনায় স্বীকৃতি দেয় সমাজ।

আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে সামিল গোটা দেশ। সমাজের মূল ধারায় আগাগোড়া ব্রাত্য থাকা সোনাগাছির যৌনপল্লী তাতে সামিল হল এবারও মাটি না দেওয়ার সিদ্ধান্তে অনড় থেকে। এভাবেই আরজি করের নির্যাতিতার জন্য বিচার চাইল তারা। ১৪ অগস্ট মেয়েদের রাত দখলে কলেজ স্ট্রিটের জমায়েতে মোমবাতি, মশাল হাতে সামিল হয়েছিলেন তাঁরা। ‘বিচার চাই’ স্লোগানও দেন। তাঁদের দাবি ৩৬৫ দিন যেন নারীরা সুরক্ষিত থাকেন সেটা যেমন নিশ্চিত করতে হবে, পাশাপাশি সমাজে যৌনকর্মীদেরও সম্মান দিতে হবে।


```