নিহতের নাম মালবিকা মৈত্র (৭২)। গত ২০২২ সাল থেকে বিদ্যাসাগর কলোনি এলাকার একটি ঘরে ভাড়া থাকতেন। সঙ্গে থাকতেন ছেলে অভিজিৎ মৈত্র। অন্যান্য দিনের মতো বুধবার সকালে কাজে বেরিয়ে যান অভিজিৎ। বেলা সাড়ে ১২টা নাগাদ প্রতিবেশীরা দেখেন ওই ফ্ল্যাট থেকে কালো ধোঁয়া বেরচ্ছে।
তড়িঘড়ি স্থানীয়রা খবর দেয় দমকলে। পাটুলি থানার পুলিশও আগুন নিয়ন্ত্রণে আসলে ফ্ল্যাটে ঢুকে দেখে বিছানার উপর দগ্ধ অবস্থায় পড়ে রয়েছেন বৃদ্ধা। তাঁর পায়ে ব্যান্ডেজ।


