Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টালিগঞ্জের ভ্যাট থেকে উদ্ধার মহিলার কাটা মাথা, দেহের বাকি অংশের খোঁজে পুলিশ

টালিগঞ্জের ভ্যাট থেকে উদ্ধার মহিলার কাটা মাথা, দেহের বাকি অংশের খোঁজে পুলিশ

প্রতীকী ছবি

শেষ আপডেট: 13 December 2024 11:40

দ্য ওয়াল ব্যুরো: টালিগঞ্জে ভ্যাট থেকে উদ্ধার কাটা মুন্ডু। একটি প্লাস্টিকের ব্যাগে সেটি মোড়া ছিল। দেহের বাকি অংশের কোনও খোঁজ নেই। মুন্ডুটি মহিলার বলে অনুমান করছে পুলিশ। উদ্ধার করেছে গল্ফগ্রিন থানা। 

টালিগঞ্জের গ্রাহামস রোডে কেন্দ্রীয় সরকারি আবাসনের পাশে শুক্রবার সকালে ওই মুন্ডুটি দেখতে পান স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। গল্ফগ্রিন থানা আধিকারিকরা পৌঁছে সেটি উদ্ধার করে এম আর বাঙুর হাসপাতালে পাঠান। দেহের বাকি অংশ এপর্যন্ত আশপাশের এলাকায় মেলেনি। তদন্ত শুরু হয়েছে। 

দেহাংশের খোঁজ চলছে। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ। ইতিমধ্যেই এলাকা পরিদর্শনে গিয়েছেন ডিসি (এসএসডি) বিদিশা কলিতার।

গল্ফক্লাবের এই এলাকা সাধারণত খুবই ফাঁকা থাকে। এখানে কে বা কারা এই মুন্ডু ফেলে গেল,  তা খতিয়ে দেখা হচ্ছে। আচমকা কাটা মাথা পড়ে থাকায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

বুধবার রাতে জোকায় একটি আবর্জনার স্তূপ থেকে প্লাস্টিকে মোড়া দেহ পাওয়া যায়। তার কিছুদিন আগে তারাতলায় রেললাইনের পাশ থেকেও এক মহিলার দেহ উদ্ধার হয়। প্রত্যেকটিরই তদন্ত চলছে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, নিরাপত্তা নিয়ে। 


```