Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হলুদ ট্যাক্সি থেকে নামিয়ে দেওয়া হল সৌমিত্রকে! অবাঙালি চালক হুমকি দিয়েছেন বলেও অভিযোগ

হলুদ ট্যাক্সিতে উঠে খারাপ অভিজ্ঞতার শিকার হলেন গায়ক সৌমিত্র রায়। তাঁকে গাড়ি থেকে নেমে যেতে বলা হয়েছে।

হলুদ ট্যাক্সি থেকে নামিয়ে দেওয়া হল সৌমিত্রকে! অবাঙালি চালক হুমকি দিয়েছেন বলেও অভিযোগ

সৌমিত্র রায়

শেষ আপডেট: 6 December 2024 18:44

দ্য ওয়াল ব্যুরো: হলুদ ট্যাক্সি নিয়ে বাঙালির আবেগ অন্যরকম। যদিও সম্প্রতি জানা গেছে, কলকাতার রাস্তা থেকে উঠিয়ে নেওয়া হচ্ছে এই যান। তাতে মন খারাপ অনেকের। এই পরিস্থিতির মধ্যে হলুদ ট্যাক্সিতে উঠে খারাপ অভিজ্ঞতার শিকার হলেন গায়ক সৌমিত্র রায়। তাঁকে গাড়ি থেকে নেমে যেতে বলা হয়েছে। অভিযোগ, হুমকিও দিয়েছেন চালক। 

নিজের সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি হলুদ ট্যাক্সির নম্বর প্লেটের ছবি দেন সৌমিত্র। সেখানেই জানান, গত ৩ তারিখ বড়বাজার এলাকায় হলুদ ট্যাক্সিতে ওঠার পরও তাঁকে নেমে যেতে বলেন চালক। তিনি অবাঙালি ছিলেন এবং কার্যত তাঁকে হুমকিও দিয়েছেন। 'যাব না, যা করার করে নিন'... এই ধরনের কথা বলা হয়েছে তাঁকে বলে দাবি করেছেন গায়ক। যদিও তিনি গাড়ি চালকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেবেন না বলে জানিয়েছেন। 

View this post on Instagram

A post shared by Soumitra Ray (@soumitra_ray)

ঘটনাটি ঠিক কী হয়েছে? সৌমিত্র নিজের পোস্টে লিখেছেন, ''পুলিশের সাহায্য নিয়েই ট্যাক্সিতে উঠেছিলাম। কিন্তু চালক কিছুদূর গিয়ে আমাকে নেমে যেতে বলে। অবাঙালি চালকের ব্যবহার খুবই খারাপ ছিল। গাড়ি থেকে নেমে যাওয়ার পর আমি সামনে থাকা পুলিশকেই বিষয়টি জানাই। তখন চালক আমাকে প্রায় শাসানি দিয়ে বলে, কেন আমি নেমে গেলাম আর ওই পুলিশকে বললাম। আরও দূরে গিয়ে কেন পুলিশকে জানালাম না!'' গায়কের কথায়, এর আগেও একাধিকবার তিনি ট্যাক্সিতে যাতায়াত করেছেন, তবে এমন ঘটনার সম্মুখীন হননি।


```