Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

নিয়ম না মেনে প্রোমোটিং! বৌবাজারের ঘটনায় দুই ইঞ্জিনিয়ারকে শোকজ করল পুরসভা

মঙ্গলবার সকালে উত্তর কলকাতার রামকানাই অধিকারী লেনে হুড়মুড়িয়ে ভেহে পড়ে একটি পুরনো বাড়ি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,  নিয়ম না মেনে এলাকায় প্রোমোটারি হচ্ছিল, তারই জেরে বাড়িটি ভেঙে পড়েছে।

নিয়ম না মেনে প্রোমোটিং! বৌবাজারের ঘটনায় দুই ইঞ্জিনিয়ারকে শোকজ করল পুরসভা

শেষ আপডেট: 3 April 2024 00:08

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার সকালে উত্তর কলকাতার রামকানাই অধিকারী লেনে হুড়মুড়িয়ে ভেহে পড়ে একটি পুরনো বাড়ি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,  নিয়ম না মেনে এলাকায় প্রোমোটারি হচ্ছিল, তারই জেরে বাড়িটি ভেঙে পড়েছে।

ওই ঘটনায় কতর্ব্য়ে গাফিলতির অভিযোগে মঙ্গলবারই কলকাতা পুরসভার দু'জন ইঞ্জিনিয়ারকে শোকজ করল কর্তৃপক্ষ। ভেঙে পড়া বাড়ির পাশের বাড়িটির মালিককেও নোটিস দিয়েছে পুরসভা। পুরসভার তরফে আরও জানানো হয়েছে, ওই বাড়ি ভাঙার কাজ আপাতত স্থগিত রাখতে হবে। এবং ভবিষ্যতে কাজ শুরুর আগে প্রতিবেশীদের কাছ থেকেে অনুমতি নিতে হবে।

গার্ডেনরিচের ঘটনার পর কেটেছে মাত্র ১৫ দিন। এরই মধ্যে ফের শিরোনামে কলকাতায় বাড়ি ভেঙে পড়ার ঘটনাকে ঘিরে এদিন শোরগোল পড়ে যায়।

স্থানীয় সূত্রের খবর, মুচিপাড়ার রামকানাই অধিকারী লেনের একটি বাড়ি ভাঙার কাজ চলছিল। সেই কাজের মধ্যেই মঙ্গলবার সকালে পাশের একটি বাড়ির দেওয়াল ধসে পড়ে। অভিযোগ, নিয়ম না মেনে বাড়িটি ভাঙা হচ্ছিল, তাতেই দেওয়াল সমেত ঘর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। 

কীভাবে পুরসভার নজর এড়িয়ে নিয়ম না মেনে প্রোমোটিংয়ের কাজ চলছিল, সেই প্রশ্নও ওঠে। এরপরই ওই এলাকার সার্ভের দায়িত্বে থাকা দুই ইঞ্জিনিয়ারকে শোকজ করে পুরসভা।

গত ১৭ মার্চ রাতে দক্ষিণ কলকাতার গার্ডেনরিচ এলাকায় একটি নির্মীয়মাণ বহুতল ভেঙে ১৩ জনের মৃত্যু হয়। দিন কয়েক আগে দমদমের কাছে বিরাটিরও একটি বাড়ির কার্নিস ভেঙে একজনের মৃত্যু হয়েছে। ফের মঙ্গলের সকালে উত্তর কলকাতার বৌবাজারের দুর্ঘটনার পর শহরজুড়ে ক্রমেই যেন বাড়ছে আতঙ্কের পরিবেশ। 


```