Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

দুর্গাপুজোর কার্নিভালকে ঘিরে বন্ধ শহরের একাধিক রাস্তা, কোন পথে পা বাড়াবেন, রইল বিস্তারিত

কার্নিভালকে ঘিরে রেড রোডের পাশাপাশি শহর কলকাতার একাধিক রাস্তায় শুক্রবার দিনভর যান নিয়ন্ত্রণ করবে পুলিশ।

দুর্গাপুজোর কার্নিভালকে ঘিরে বন্ধ শহরের একাধিক রাস্তা, কোন পথে পা বাড়াবেন, রইল বিস্তারিত

শেষ আপডেট: 27 October 2023 09:39

দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজোর কার্নিভালকে ঘিরে বৃহস্পতিবার রাত থেকেই সাজো সাজো রব রেড রোডে। শুক্রবার সেখানে প্রতিমা নিয়ে হাজির হবেন একের পর এক সেরা পুজোর উদ্যোক্তারা। কার্নিভালকে ঘিরে রেড রোডের পাশাপাশি শহর কলকাতার একাধিক রাস্তায় শুক্রবার দিনভর যান নিয়ন্ত্রণ করবে পুলিশ।

পুলিশের দাবি, কার্নিভালের জন‍্য সাধারণ মানুষদের যাতে কোনও অসুবিধা না হয় সেজন্যই যান নিয্ন্ত্রণের উদ্যোগ। কিছু রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হলেও জনসাধারণের সুবিধার্থে বিকল্প পথও খোলা রাখা হচ্ছে। নজরদারির জন্য এদিন সকাল থেকেই শহরের রাস্তায় অধিক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণের ওপরই জোর দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এজেসি বোস রোডের এক্সাইড ক্রসিং থেকে হেস্টিংস ক্রসিং, নিউ রোড, ডাফরিন রোড, লাভার্স লেন, রেড রোডে সমস্ত ধরনের পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। একইভাবে খিদিরপুর রোডের হেস্টিংস ক্রসিং থেকে লাভার্স লেন পর্যন্ত কার্নিভালে অংশ নেওয়া গাড়ি ছাড়া সমস্ত ধরনের গাড়ি চলাচল বন্ধ রাখা হবে দুপুর ২টো থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত।

এজেসি বোস রোড ক্রসিং থেকে উত্তর দিকে হসপিটাল রোডের রাস্তাও দুপুর থেকে বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ দুপুর ২টো থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে রেড রোড, লাভার্স লেন, ক্যুইন্স ওয়ে, পলাশি গেট, এসপ্ল্যানেডে। তবে পুলিশের অনুমতি সাপেক্ষে স্টিকার দেওয়া গাড়ি মেয়ো রোডে পশ্চিম দিক দিয়ে যাতায়াত করতে পারবে।

ফি বারের মতো এবারও দুর্গা পুজোর কার্নিভাল দেখতে রেড রোডে হাজির হবেন প্রচুর সংখ্যক মানুষ। দর্শনার্থীদের সুবিধার্থে এদিন একাধিক এলা্কাকে নো পার্কিং করা হয়েছে। এগুলি হল গভর্মেন্ট প্লেস ওয়েস্ট বাউন্ড থেকে রানি রাসমণি এসপ্ল্যানেড রো ওয়েস্ট চৌরঙ্গি, জেএল নেহেরু রোড, ক্যাথিড্রাল রোড, ক্যুইন্স ওয়ে, মেয়ো রোড, স্ট্র্যান্ড রোড, বেন্টিঙ্ক রোডের ওয়েস্ট ফ্ল্যাঙ্ক থেকে সি আর অ্যাভিনিউ এবং জি সি অ্যাভিনিউয়ের মধ্যে আরএন মুখার্জি রোডের দু’পাশে হেয়ার স্ট্রিট, ওল্ড কোর্ট হাউস ওয়েস্ট বাউন্ড প্রভৃতি এলাকা।


```