Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

পরপর ট্রেন বাতিলে একাধিক মেট্রো স্টেশনে ভিড়, দমদমে আহত মহিলা! ফের পরিষেবা নিয়ে প্রশ্ন

অন্তত ৩টি মেট্রো আসেনি কবি সুভাষ-দমদম লাইনে। এদিকে মেট্রো কর্তৃপক্ষের তরফেও এ ব্যাপারে কিছু ঘোষণা করা হয়নি বলে অভিযোগ উঠেছে।

পরপর ট্রেন বাতিলে একাধিক মেট্রো স্টেশনে ভিড়, দমদমে আহত মহিলা! ফের পরিষেবা নিয়ে প্রশ্ন

ফাইল চিত্র

শেষ আপডেট: 22 January 2025 13:50

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা মেট্রোর পরিষেবা নিয়ে অভিযোগ বেড়েই চলেছে দিনদিন। বুধবার ফের ব্যাহত হল মেট্রো চলাচল। দুপুরে পরপর কয়েকটি ট্রেন বাতিল হয়। স্বাভাবিকভাবেই ভিড় বেড়ে যায় একাধিক স্টেশনে। আর ভিড়ের চাপে দমদমে এক মহিলা জখম হয়েছেন বলেও খবর। 

সূত্রের খবর, দুপুর সাড়ে ১২টার কিছু পর থেকে অন্তত ৩টি মেট্রো আসেনি কবি সুভাষ-দমদম লাইনে। এদিকে মেট্রো কর্তৃপক্ষের তরফেও এ ব্যাপারে কিছু ঘোষণা করা হয়নি বলে অভিযোগ উঠেছে। ট্রেন বাতিল করা হয়েছে নাকি, অন্য কারণে পরিষেবা ব্যাহত হয়েছে, সেটাও স্পষ্ট নয়। যার কারণে আরও ক্ষোভ বাড়ছে যাত্রীদের মধ্যে। 

মেট্রো রেলের তরফে অবশ্য জানানো হয়, ডাউন প্ল্যাটফর্মে পৌনে ১২টা নাগাদ একটি মেট্রো আচমকা বিকল হয়ে গেছিল। তার জেরে পরিষেবা কিছুক্ষণ থমকে ছিল। তবে তা বন্ধ করা হয়নি। কিন্তু দীর্ঘক্ষণ পরপর ট্রেন না আসায় স্টেশনে স্টেশনে যাত্রীদের ভিড় বাড়তেই থাকে স্বাভাবিক নিয়মে। দমদমেও একই ঘটনা ঘটে। এরপর একটি মেট্রো আসায় তাতেই ওঠার চেষ্টা করেন প্রচুর মানুষ। যার জেরে এক মহিলা পড়ে গিয়ে আহত হন বলে খবর। 

ওই মহিলার মতো আরও বহু যাত্রী সেই মেট্রোয় উঠতে পারেননি। কেউ কেউ সরাসরি মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে দায় চাপিয়েছেন। অভিযোগ, এসব ক্ষেত্রে দ্রুত সম্ভব ঘোষণা করা উচিত। কিন্তু সেটা করা হয়নি ফলে ভিড়ের চাপ বেড়েছে স্টেশনগুলিতে। কারণ বেশিরভাগ কেউই পরিষেবা ব্যাহত হওয়ার খবর পায়নি। 


```