Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আবার সাপের দেখা! কলকাতা পুরসভায় আতঙ্কের পরিবেশ, কাজ ছেড়ে টেবিলের নীচে নজর কর্মীদের

আতঙ্কে কাজ ছেড়ে সকলে নিজের টেবিলের নীচে নজর রাখছেন! অনেকে আবার অফিস ছেড়ে বাইরে দাঁড়িয়েছেন। সাপকে ঘিরে রীতিমতো হুলস্থুল পরিস্থিতি পুরসভা চত্বরে।

আবার সাপের দেখা! কলকাতা পুরসভায় আতঙ্কের পরিবেশ, কাজ ছেড়ে টেবিলের নীচে নজর কর্মীদের

ফাইল ছবি।

শেষ আপডেট: 14 November 2024 14:04

দ্য ওয়াল ব্যুরো: বুধের পর বৃহস্পতিবার। ফের সাপের দেখা মিলল! আতঙ্কে থর হরি কম্প হাল কর্মীদের। ঘটনাস্থল, খোদ কলকাতা পুরসভা!

বুধবার স্বয়ং ডেপুটি মেয়র অতীন ঘোষের অফিসঘরে ঢুকে পড়েছিল একটি সাপ। ২৪ ঘণ্টার ব্যবধানে ফের দেখা মিলল আরও একটি সাপের।

বুধবারের সাপটি ধরতে ব্যর্থ হয়েছিল বন দফতর। বৃহস্পতিবার সেটিই আবার আস্তানা থেকে বেরিয়েছে নাকি এটি অন্য, তা নিয়ে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে কর্মীদের মধ্যে। আতঙ্কে কাজ ছেড়ে সকলে নিজের টেবিলের নীচে নজর রাখছেন! অনেকে আবার অফিস ছেড়ে বাইরে দাঁড়িয়েছেন। সাপকে ঘিরে রীতিমতো হুলস্থুল পরিস্থিতি পুরসভা চত্বরে।

জানা যাচ্ছে, এদিন পুরসভার কর্মীরা কালো কুচকুচে একটি সাপকে অফিসের মধ্যে দেখতে পান। এরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে খবর পেয়ে পুরসভায় এসে পৌঁছেছেন বন দফতরের কর্মীরা। এসেছেন আলিপুর চিড়িয়াখানার সর্প বিশারদরাও। পুরসভার মধ্যে এবং চারধারে ছড়ানো হচ্ছে কার্বলিক অ্যাসিড। তবে দুপুর পর্যন্ত নতুন করে আর সাপের দেখা আর মেলেনি। ফলে কর্মীদের চোখে,. মুখে তীব্র আতঙ্কের ছাপ।

এক কর্মীর কথায়, "গতকালের সাপটাই আজকে আবার দেখা দিল নাকি পুরসভার মধ্যে সাপ নিজের আস্তানা বানিয়ে ফেলেছে বুঝতে পারছি না। এমন পরিস্থিতিতে কী অফিসে কাজ করা যায়!" 

এ ব্যাপারে অবশ্য পুরসভার কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল ডেপুটি মেয়র অতীন ঘোষের সঙ্গে। তবে তাঁর প্রতিক্রিয়া জানা যায়নি। 


```