Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বড়দিনে মেট্রোয় আঁটোসাঁটো নিরাপত্তা, ভিড় সামলাতে থাকবে সশস্ত্র বাহিনী

মহিলা এবং শিশুদের নিরাপত্তায় মোতায়েন করা হচ্ছে আরপিএফের বিশেষ বাহিনী। 

বড়দিনে মেট্রোয় আঁটোসাঁটো নিরাপত্তা, ভিড় সামলাতে থাকবে সশস্ত্র বাহিনী

শেষ আপডেট: 21 December 2023 19:08

দ্য ওয়াল ব্যুরো: আসন্ন বড়দিন এবং বর্ষবরণের সন্ধ্যায় পার্ক স্ট্রিট চত্বরে ভিড়ের কথা বিবেচনায় রেখে ওই এলাকা সংলগ্ন মেট্রো স্টেশনগুলিতে আঁটোসাঁটো করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। মহিলা এবং শিশুদের নিরাপত্তায় মোতায়েন করা হচ্ছে আরপিএফের বিশেষ বাহিনী। 

মেট্রো সূত্রে খবর, এসপ্ল্য়ানেড, পার্ক স্ট্রিট, ময়দান, রবীন্দ্রসদন ও দমদম স্টেশনে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। বড়দিনের দিন গভীর রাত অবধি মেট্রো চলবে। ওই দিন পার্ক স্ট্রিট, এসপ্ল্য়ানেড চত্বরে বহু মানুষের ভিড় থাকবে। মেট্রো স্টেশনগুলিতেও ভিড় হবে। তাই ভিড় সামলাতে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হবে ওই দিন।

বেলা ১১টা থেকে রাতের অন্তিম মেট্রোর সময় পর্যন্ত ওই বাহিনী এসপ্লানেড, পার্ক স্ট্রিট এবং ময়দান স্টেশনে নজরদারির দায়িত্বে থাকবে। এ ছাড়া তিনটি স্টেশনেই পৃথক ভাবে নজরদারি চালাবে আরপিএফের মহিলা বাহিনীর একটি দল।

পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে ভিড় নিয়ন্ত্রণের দায়িত্বে রাখা হচ্ছে চার সদস্যের একটি সশস্ত্র দলকে। যে দলের নেতৃত্বে থাকবেন এক জন সাব-ইনস্পেক্টর। দলটি সকাল থেকে রাত পর্যন্ত নজরদারি চালাবে। যে কোনও আপৎকালীন পরিস্থিতিতে এসপ্লানেড, পার্ক স্ট্রিট এবং ময়দান স্টেশনে পৌঁছনোর প্রস্তুতি থাকবে দলের সদস্যদের। যাত্রীদের ভিড়ের উপরে নজরদারি চালাতে তিনটি স্টেশনেই পর্যাপ্ত সংখ্যক মেট্রো কর্মীদের রাখা হচ্ছে। পার্ক স্ট্রিটে মেট্রো ভবনের কন্ট্রোল রুম ছাড়াও তিনটি স্টেশনের মধ্যে বিশেষ সমন্বয় থাকবে বলে মেট্রো সূত্রের খবর।


```