Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দুপুরেই আরজি কর মামলার রায়দান, নিরাপত্তা বাড়ানো হয়েছে শিয়ালদহ আদালত চত্বরের

আরজি কর মামলার বিচারপ্রক্রিয়া চলাকালীন ধৃত সঞ্জয় রায়কে শিয়ালদহ কোর্টে আনার সময়ে একাধিকবার উত্তেজক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।

দুপুরেই আরজি কর মামলার রায়দান, নিরাপত্তা বাড়ানো হয়েছে শিয়ালদহ আদালত চত্বরের

ফাইল ছবি

শেষ আপডেট: 18 January 2025 14:06

দ্য ওয়াল ব্যুরো: আর কয়েক ঘণ্টার অপেক্ষা। আরজি কর হাসপাতালের মহিলা চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনার রায় ঘোষণা করতে চলেছে শিয়ালদহ আদালত। তার আগে আদালত চত্বরের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। অতিরিক্ত পুলিশ তো রয়েছেই এছাড়া একাধিক ব্যারিকেড বসানো হয়েছে। 

আরজি কর মামলার বিচারপ্রক্রিয়া চলাকালীন ধৃত সঞ্জয় রায়কে শিয়ালদহ কোর্টে আনার সময়ে একাধিকবার উত্তেজক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। পুলিশের ভ্যান বাধার মুখে পড়েছিল, সঞ্জয় নিজে পুলিশের নিরাপত্তাবেষ্টনী টপকে সংবাদমাধ্যমে কথা বলেছিলেন। সরাসরি পুলিশের বিরুদ্ধেই অভিযোগ করেছিলেন তিনি। ঘটনা নিয়ে হইচই পড়ে যায়। তারপর আদালতে আনা হলে সঞ্জয়ের নিরাপত্তা বাড়িয়ে আনা হত। রায়দানের দিনও তাই স্বাভাবিকভাবে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে আদালত চত্বরের। 

কলকাতার আরজি কর হাসপাতালে গত বছর অগাস্ট মাসে যে নারকীয় ঘটনা ঘটেছিল তার রায়দান শনিবার। কলকাতা পুলিশের গ্রেফতার করা সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কেই মূল এবং একমাত্র দোষী হিসেবে দাবি করেছে সিবিআই। ইতিমধ্যে তাঁরা সঞ্জয়ের ফাঁসির আবেদনও করেছে। তাহলে শনিবার কি ফাঁসির আদেশ দেবে শিয়ালদহ আদালত, প্রশ্ন সকলের মনে। 

সিবিআই তদন্ত নিয়ে অবশ্য ইতিমধ্যে একাধিকবার উষ্মা প্রকাশ করেছেন নির্যাতিতার বাবা-মা। তাঁদের দাবি, সিবিআই একমাত্র সঞ্জয় রায়কেই দোষী প্রমাণ করার চেষ্টা করছে। আদতে তাঁরা কোনও কাজ করেনি। তাঁদের স্পষ্ট কথা, সঞ্জয় দোষী তাতে সন্দেহ নেই। কিন্তু এই ঘটনায় আরও অনেকে যুক্ত আছেন, যাদের ধরা হচ্ছে না! তাঁদের এও আশঙ্কা, তদন্ত শুরু হওয়ার পর থেকেই যেন একটা অদৃশ্য আদেশ কাজ করছে নেপথ্যে। তবে আপাতত তাঁরা অপেক্ষায় রয়েছেন শিয়ালদহ আদালতের রায় শোনার জন্য। 


```