Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

বাড়ানো হল বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনের নিরাপত্তা

বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার প্রতিবাদ ও ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বৃহস্পতিবার কলকাতার রাজপথে নেমেছিল একাধিক হিন্দু সংগঠন।

বাড়ানো হল বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনের নিরাপত্তা

নিরাপত্তা বাড়ানো হল বাংলাদেশ হাইকমিশনের সামনে

শেষ আপডেট: 29 November 2024 14:22

দ্য ওয়াল ব্যুরো: গতকাল বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের অভিযানের পর আজ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বাড়ানো হল নিরাপত্তা। 

বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার প্রতিবাদ ও ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বৃহস্পতিবার কলকাতার রাজপথে নেমেছিল একাধিক হিন্দু সংগঠন। শিয়ালদহ থেকে আচার্য জগদীশচন্দ্র বসু রোড ধরে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের কাছাকাছি মিছিল পৌঁছতেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। ব্যারিকেডে চাপা পড়েন প্রতিবাদীরা। মাথা ফাটে এক পুলিশকর্মীর।

 

আবার যাতে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তাই বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হয়েছে। 

প্রসঙ্গত, কোটা বিরোধী আন্দোলনের জেরে চলতি বছরের এপ্রিল থেকে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে। আন্দোলনের জেরে গত অগস্টে দেশ ছাড়তে বাধ্য হন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই বাংলাদেশে গঠিত হয় ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বতী সরকার। সেই সরকারের বিরুদ্ধে সে দেশের হিন্দুদের ওপর অত্যাচারে অভিযোগ উঠেছে। 

সম্প্রতি বাংলাদেশের সনাতন জাগরণ মঞ্চের অন্যতম মুখ সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করেছে ইউনুসের সরকার। এরপর থেকেই বিভিন্ন মহল থেকে বাংলাদেশের সরকারের প্রতি হিন্দুদের ওপর অত্যাচারের জোরাল অভিযোগ সামনে এসেছে।


```