Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

বউবাজারের ‘ক্ষত’ সারছে, সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান মেট্রো চালু হতে পারে বড়দিনের আগেই

বউবাজারে টানেল বিপর্যয়ের জেরে এতদিন এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত রুট বন্ধ রাখা হয়েছিল।

বউবাজারের ‘ক্ষত’ সারছে, সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান মেট্রো চালু হতে পারে বড়দিনের আগেই

শেষ আপডেট: 19 March 2024 09:20

দ্য ওয়াল ব্যুরো: গঙ্গার নীচে দিয়ে মেট্রো চালু হয়ে গেছে হইহই করে। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অবধি যে মেট্রো পরিষেবার জন্য লোকজন এতদিন হাপিত্যেশ করে ছিলেন, তা পূরণ হয়েছে। শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত যাত্রী পরিষেবা শুরু হয়েছে আরও আগে। এবার সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান অবধি মেট্রো কবে চালু হবে, তার জন্য অপেক্ষা চলছে। কিন্তু বউবাজারে টানেল বিপর্যয়ের জেরে এতদিন এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত রুট বন্ধ রাখা হয়েছিল। সেই জট ছাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ করেছে রেল।

মেট্রোরেল সূত্রে জানা গেছে, বউবাজারে ক্ষতিগ্রস্ত টানেল মেরামতির কাজ শুরু হয়ে গিয়েছে। সব ঠিক থাকলে আগামী অক্টোবরের মধ্যে সেই কাজ শেষ হয়ে যাবে। নভেম্বর-ডিসেম্বর থেকে সল্টলেক সেক্টর ফাইভ-হাওড়া ময়দান মেট্রো পরিষেবা চালু হতে পারে। অর্থাৎ, বড়দিনের আগেই উত্তর ২৪ পরগনা-কলকাতা-হাওড়া সংযোগকারী মেট্রো করিডর চালু হয়ে যেতে পারে।

মেট্রো সূত্রে খবর, জুলাইয়ের যে ‘ডেডলাইন’ নির্ধারণ করা হয়েছিল, সেটা কিছুটা পিছিয়ে যাচ্ছে। নয়া পরিকল্পনা অনুযায়ী, অক্টোবরের মধ্যে ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের পুরো অংশে পরিষেবা শুরু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আপাতত সেই লক্ষ্যে কাজ চলছে। হাওড়া ময়দানগামী টানেলে বউবাজারের কাছে বড়সড় সমস্যা দেখা দেয়।

২০১৯ সালের আগস্টে টানেল বোরিং মেশিনের (টিবিএম) মাধ্যমে মাটি কাটার সময় ধস নামে। তখন টানেলের একটা বড় অংশ ক্ষতিগ্রস্থ হয়। তারপর জল ঢুকে মাটির নীচের কংক্রিটের পথ বন্ধ হয়ে যায়। এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ সংযোগকারী সেই টানেলকেই মেট্রো চলাচলের উপযুক্ত করে তুলতে ‘রেট্রো ফিটিং’-এর কাজ চলছে। টানেলের ক্ষত সারাতে স্টিল প্লেট বসানো হচ্ছে। ২৮ মিটার অংশে স্টিলের প্লেট বসানোর কাজ হয়ে গিয়েছে বলে জানা গেছে। এখন আরও কিছুটা কাজ বাকি। সেই কাজ শেষ হলেই মেট্রো চলাচল শুরু হবে।


```