Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতার একাধিক এলাকায় দু'মাসের জন্য ১৪৪ ধারা জারি! রুটিন অর্ডার, জানাল লালবাজার

পুলিশের এই নির্দেশিকা সামনে আসতেই শোরগোল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। ২৮ মে উত্তর কলকাতায় রোড শো করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার টুইট করে এ ব্যাপারে বড় প্রশ্ন তুলেছেন।

 কলকাতার একাধিক এলাকায় দু'মাসের জন্য ১৪৪ ধারা জারি! রুটিন অর্ডার, জানাল লালবাজার

শেষ আপডেট: 24 May 2024 19:58

দ্য ওয়াল ব্যুরো: টানা ২ মাসের জন্য কলকাতার একাধিক এলাকায় ১৪৪ ধারা জারি করল কলকাতা পুলিশ। সংশ্লিষ্ট এলাকাগুলিতে করা যাবে না মিটিং মিছিল! শুক্রবার এমনই নজিরবিহীন নির্দেশিকা জারি করেছেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল।

পুলিশের এই নির্দেশিকা সামনে আসতেই শোরগোল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। ২৮ মে উত্তর কলকাতায় রোড শো করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার টুইট করে অভিযোগ করেছেন, 'পাঁচদফা ভোটে মানুষের রায় বুঝতে পেরে মুখ্যমন্ত্রী ভীত সন্ত্রস্ত। তাই মোদীজির রোড শো বন্ধ করতে পুলিশকে দিয়ে ১৪৪ ধারা জারি করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।"

এরপরই কলকাতা পুলিশের তরফে জানানো হয়, এটি রুটিন অর্ডার। নতুন কিছু নয়। নিরাপত্তার স্বার্থে এরকম হয়েই থাকে।

আগামী ২৮ মে থেকে ২৬ জুলাই পর্যন্ত এই নির্দেশিকা বহাল থাকবে। নির্দেশিকায় জানানো হয়েছে, বউবাজার থানা, হেয়ার স্ট্রিট থানা এবং কলকাতা ট্রাফিক গার্ডের সদর দফতরের অধীনে কেসি দাস ক্রসিং থেকে ভিক্টোরিয়া হাউসের দিকে এবং বেন্টিক স্ট্রিট বাদে এর আশেপাশের এলাকায় জারি থাকবে ১৪৪ ধারা। সংশ্লিষ্ট এলাকায় পাঁচজনের বেশি কোথাও জমায়েত করা যাবে না। 

 সূত্রের খবর, সংশ্লিষ্ট এলাকাগুলিতে ভোটের আগে ও পরে অশান্তির সম্ভাবনা রয়েছে। সে কারণেই আগাম সতর্কতা হিসেবে এই পদক্ষেপ। 

পুলিশ সূত্রের খবর, সংশ্লিষ্ট এলাকাগুলিতে কিছু সমাজবিরোধী কার্যকলাপের খবর এসেছে। তারা বড় ধরনের কোনও হিংসাত্মক পরিবেশ তৈরি করতে পারে বলেও জানতে পেরেছে পুলিশ। এক্ষেত্রে রাজনৈতিক দলের মিছিল বা মিটিংকে সহজেই তারা 'টার্গেট' করতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। জানা যাচ্ছে, সে কারণেই মিছিল মিটিংয়ের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

প্রসঙ্গত ১ জুন শেষ দফায় ভোট হবে কলকাতায়। ৪ জুন ফলাফল প্রকাশ হবে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকাগুলিতে মিছিল, মিটিং কিছুই হবে না ২৮ মে থেকে আগামী দু'মাস। এলাকার মানুষের সুরক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত বলে পুলিশের তরফে জানানো হয়েছে।


```