Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সুশান্তর বাড়ির পাশের খালে নজর, ডুবুরি দিয়ে তল্লাশি চালিয়েও উদ্ধার হল না আগ্নেয়াস্ত্র

কসবার রাজডাঙ্গার চক্রবর্তী পাড়ায় সুশান্ত ঘোষের বাড়ি থেকে ঠিক ৮০ মিটার দূরে শান্তি পল্লি খালে ডুবুরি নামিয়ে তল্লাশি চালাল পুলিশ।

সুশান্তর বাড়ির পাশের খালে নজর, ডুবুরি দিয়ে তল্লাশি চালিয়েও উদ্ধার হল না আগ্নেয়াস্ত্র

ডুবুরি নামিয়ে খালে তল্লাশি কলকাতা পুলিশের

শেষ আপডেট: 17 November 2024 15:58

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে হামলার ঘটনায় উত্তপ্ত রাজ্য রাজনীতি। এবার ধৃত আফরোজ খান ওরফে গুলজাকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য হাতে এল পুলিশের সে কারণেই রবিবার সকাল সকাল কসবার রাজডাঙ্গার চক্রবর্তী পাড়ায় সুশান্ত ঘোষের বাড়ি থেকে ঠিক ৮০ মিটার দূরত্বে শান্তিপল্লি খালে ডুবুরি নামিয়ে তল্লাশি চালাল পুলিশ।

কলকাতা পুলিশ সূত্রে খবর, জেরায় গুলজার স্বীকার করেছে, শুক্রবার রাতে তৃণমূল কাউন্সিলরকে গুলি করে পালানোর সময় বাড়ির পাশে এই খালেই আগেয়াস্ত্র ফেলে চম্পট দেয় অভিযুক্তরা। জেরায় সেই তথ্য উঠে আসতেই শুরু হয় চিরুনি তল্লাশি।

তবে এদিন শান্তি পল্লী দীর্ঘক্ষণ তল্লাশি চালালেও কোনও আগেয়াস্ত্রই উদ্ধার হয়নি বলে খবর। এরপর খাল থেকে উঠে লাগোয়া জঙ্গলে অস্ত্রের খোঁজে তল্লাশি চালান পুলিশের কর্মীরা। তাতেও লাভের লাভ কিছুই হয়নি।

কসবার শুটআউটকাণ্ডে উঠে এসেছে বিহার যোগ। মূলচক্রী ইকবালের দেওয়া আগ্নেয়াস্ত্র দিয়েই তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর হামলা চলে। এর আগেও অগস্ট ও অক্টোবর-দু’বার সুশান্ত ঘোষের ওপর হামলার চেষ্টা হয়েছে বলে অভিযোগ। শনিবারই গ্রেফতার হয়েছে মূল চক্রী  ইকবাল ওরফে আফরোজ খান। পূর্ব বর্ধমানের গলসি থেকে তাকে পাকড়াও করে কলকাতায় নিয়ে আসে পুলিশ। এরপর টানা জেরার মুখে ইকবাল অপরাধের কথা স্বীকার করে।

শুক্রবার কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে খুনের চেষ্টা ব্যর্থ হতেই হাতেনাতে ধরা পড়ে শুটার যুবরাজ সিং। গ্রেফতারের পর ওই তরুণ পুলিশের কাছে দাবি করেন, কাউন্সিলরকে ভয় দেখাতেই তাকে সুপারি দেওয়া হয়েছিল, মারার জন্য নয়।

গুলজারের দাবি, ভয় দেখাতে নয়, মারার জন্যই আততায়ীকে পাঠিয়েছিল সেমাস্টারমাইন্ডের আরও দাবি, যুবরাজদের দু’টি বন্দুক দিয়েছিল সে। যুবরাজ ছাড়াও স্কুটিচালকের কাছেও একটি বন্দুক ছিল। সেই বন্দুকের তল্লাশি পেতেই চিরুনি তল্লাশি শুরু করেছে কলকাতা পুলিশ।


```