Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শিয়ালদহ লাইনে যাত্রী দুর্ভোগ, পর পর দাঁড়িয়ে পড়ল লোকাল ট্রেন

বুধবার আচমকাই কাঁকুড়গাছিতে পয়েন্ট খারাপ হয়ে যায়। ফলে ডাউনে ৪ নম্বর লাইনে ট্রেন চলাচল করতে পারছে না।

শিয়ালদহ লাইনে যাত্রী দুর্ভোগ, পর পর দাঁড়িয়ে পড়ল লোকাল ট্রেন

শেষ আপডেট: 5 February 2025 14:11

দ্য ওয়াল ব্যুরো: দমদম থেকে শিয়ালদহের ট্রেন লাইনে ফের যাত্রী দুর্ভোগ। বুধবার দুপুরে পর পর দাঁড়িয়ে পড়ল লোকাল ট্রেন।

কী কারণে এমন ঘটনা? রেল সূত্রে খবর, শনিবার ও রবিবার কাঁকুড়গাছিতে এই লাইনে নন-ইন্টারলকিংয়ের কাজ চলছিল। প্রায় ৫২ ঘণ্টা ধরে কাজ চলেছিল। এরপর সোমবার থেকে ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যায়। বুধবার আচমকাই কাঁকুড়গাছিতে পয়েন্ট খারাপ হয়ে যায়। ফলে ডাউনে ৪ নম্বর লাইনে ট্রেন চলাচল করতে পারছে না। তাই ২ নম্বর লাইন নিয়ে ট্রেন চালানোর হচ্ছিল। একটি লাইন দিয়ে ডাউনের ট্রেন যাতায়াত করানোর চেষ্টা করতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।  

পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত জানিয়েছেন, কাঁকুড়গাছিতে একটি পয়েন্ট খারাপ হয়ে গেছে। তাই ১, ২ ও ৪ নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছিল। ম্যানুয়ালি সিগন‍্যাল দিয়ে ১ এবং ২ নম্বর আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল শুরু করানো হয়েছে। ৪ নম্বর লাইনেও খুব তাড়াতাড়ি ট্রেন চলাচল স্বাভাবিক হবে। ৩ নম্বর লাইনে কোনও সমস্যা নেই। 

একটি লাইন দিয়ে ডাউনের ট্রেন যাতায়াত করানোর চেষ্টা করতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে রেল। বেশ কিছু আপ লাইনের ট্রেন বাতিল করা হয়েছে। এতে বিপাকে পড়েছেন নিত্যযাত্রীরা। জানা গেছে, বুধবার দুপুরে দমদম আউটারে হাসনাবাদ, গোবরডাঙা লোকাল পর পর দাঁড়িয়ে পড়ে। কাঁকুড়গাছির আগে দমদম শিয়ালদহের মধ্যে ডানকুনি, দত্তপুকুর লোকাল দাঁড়িয়ে যায়। কোনও ট্রেন শিয়ালদহ স্টেশনে ঢুকতে পারছে না। এর ফলে বিপাকে পড়েছেন যাত্রীরা। বহু যাত্রী গন্তব্যে পৌঁছতে ট্রেন থেকে নেমে পড়েন। রেললাইন ধরে হাঁটতে শুরু করেন। অনেকে দমদম থেকে বাস ধরে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করছেন। 


```