Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সঞ্জয়ের ফাঁসি চাইছে সিবিআই, আরজি কর মামলার রায়দানের তারিখ ঘোষণা হতে পারে শীঘ্রই

মূল এবং একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়ের ফাঁসি চাইতে পারে সিবিআই। আর আদালত এদিনই রায়দানের তারিখও ঘোষণা করতে পারে।

সঞ্জয়ের ফাঁসি চাইছে সিবিআই, আরজি কর মামলার রায়দানের তারিখ ঘোষণা হতে পারে শীঘ্রই

সঞ্জয় রায়

শেষ আপডেট: 9 January 2025 10:19

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডের বিচারপর্ব প্রায় শেষের পথে। অনেকের অনুমান, চলতি মাসেই রায়দান হয়ে যেতে পারে। বৃহস্পতিবার ফের এই মামলার শুনানি রয়েছে শিয়ালদহ আদালতে। মনে করা হচ্ছে, আবারও মূল এবং একমাত্র অভিযুক্ত সঞ্জয় রায়ের ফাঁসি চাইতে পারে সিবিআই। আর আদালত এদিনই রায়দানের তারিখও ঘোষণা করতে পারে। 

পুলিশ ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল। পরে তদন্তভার হাতে নিয়ে আরজি কর-কাণ্ডে ধৃত সিভিক ভলেন্টিয়ারকেই একমাত্র অভিযুক্ত হিসাবে চার্জশিটে উল্লেখ করেছে সিবিআই-ও। যে নৃশংস ঘটনা ঘটেছে তা যে একজনের পক্ষে করা সম্ভব যে দাবি ইতিমধ্যে বিশেষ রিপোর্টে করা হয়েছে। এদিকে প্রাথমিক তদন্তে হাসপাতালের সিসিটিভি ফুটেজে সঞ্জয় রায়কে সেমিনার হলের বাইরে দেখা গেছিল। তার হেডফোনও পাওয়া গেছিল ঘটনাস্থল থেকে। সেই সূত্র ধরেই তাঁকে দোষী সাব্যস্ত করতে উদ্যত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। 

সঞ্জয় রায়ের আইনজীবী আবার তাঁর মক্কেলের শুধু জামিন চান না, তাকে বেকসুর খালাস করা হোক, এই আর্জি জানিয়েছেন। তাঁর যুক্তি, ধৃত যদি ঘটনায় জড়িত থাকত তাহলে নির্যাতিতার শরীরে ধস্তাধস্তির চিহ্ন থাকা উচিত। জামা ছিঁড়ে যাওয়া উচিত। কিন্তু এমন কোনও প্রমাণ মেলেনি। পাশাপাশি অভিযুক্তর আঙুলের ছাপও পাওয়া যায়নি। এই পরিপ্রেক্ষিতেই তাঁর দাবি, সঞ্জয়ের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে। তাকে ফাঁসানো হচ্ছে।

এর আগে সঞ্জয় সংবাদমাধ্যমের সামনেও মুখ খুলে প্রায় একই দাবি করেছিল। সরাসরি নিশানা করেছিল পুলিশকেও। তারপর আদালতে আনার সময়ে তার পুলিশি নিরাপত্তাও বাড়িয়ে দেওয়া হয়। আর বর্তমানে সঞ্জয়ের আইনজীবীর বক্তব্য, তরুণী চিকিৎসকের দেহে ধস্তাধস্তির কোনও চিহ্ন পাওয়া যায়নি। আর সিবিআই যে প্রমাণ দিচ্ছে, তা পর্যাপ্ত নয়। তাঁর মক্কেলকে একটি 'সাজানো ঘটনায়' ফাঁসানো হচ্ছে বলেই দাবি তাঁর।

সিবিআই তদন্ত অবশ্য একেবারেই খুশি নন নির্যাতিতার পরিবার। তাঁদের দাবি, ঘটনায় আরও কেউ জড়িত আছে, তবে তাদের আড়াল করা হচ্ছে। সিবিআই-এর তদন্তে খামতি রয়েছে বলে কার্যত অভিযোগ তাঁদের। এই অবস্থায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তাঁরা, সুপ্রিম কোর্টেও যাওয়ার কথা ভেবেছেন। সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে শিয়ালদহ আদালত বৃহস্পতিবার কী নির্দেশ দেয় সেদিকে তাকিয়ে সকলে।


```