Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

চার্জ গঠন আটকাতে মরিয়া সন্দীপ ঘোষ, হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আর্জি

প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছেন তিনি। তাঁর আবেদনের প্রেক্ষিতে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি।

চার্জ গঠন আটকাতে মরিয়া সন্দীপ ঘোষ, হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আর্জি

সন্দীপ ঘোষ

শেষ আপডেট: 5 February 2025 13:48

দ্য ওয়াল ব্যুরো: আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নিম্ন আদালতকে দ্রুত শুনানির নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ মেনে বুধবার দুপুর দেড়টায় চার্জ গঠনের শুনানি শুরু হবে। তার আগে সন্দীপ ঘোষ তাঁর বেঞ্চেই নির্দেশ পুনর্বিবেচনার আবেদন করেছিলেন। কিন্তু তা খারিজ হয়ে যায়। এরপর প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছেন তিনি। 

সন্দীপ ঘোষের আইনজীবীর বক্তব্য, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী, সাত দিন সময় দিতে হবে ডিসচার্জ পিটিশনের জন্য। তাঁদের প্রায় কুড়ি হাজার পাতার চার্জশিট দেওয়া হয়েছে যা পড়ার সময় দেওয়া হয়নি। সেক্ষেত্রে একক বেঞ্চ কী করে বলতে পারে এক সপ্তাহের মধ্যে বিচার প্রক্রিয়া শুরু করতে, এই প্রশ্ন তাঁর।  

সিঙ্গল বেঞ্চেও কার্যত একই দাবি করেছিলেন সন্দীপ ঘোষের আইনজীবী। কিন্তু বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পাল্টা বলেন, কিছু বলার থাকলে নিম্ন আদালতে গিয়ে বলতে হবে। অহেতুক আদালতের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। তাই আগের নির্দেশ পরিবর্তন করা হবে না। ঠিক তার পরই ওই নির্দেশ চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতির বেঞ্চের দারস্থ হয়েছেন আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ। বিকেল সাড়ে ৪টেয় এই মামলার শুনানি হবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। নির্দেশ প্রধান বিচারপতির।

গত বছরের ৮ আগস্ট গভীর রাতে আরজি করের সেমিনার হলে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুনের অভিযোগ ওঠে। সেই সূত্রেই সামনে আসে হাসপাতালের আর্থিক দুর্নীতির বিষয়। সেই মামলায় হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ বিপ্লব সিং, আফসার আলি, সুমন হাজরা, আশিস পাণ্ডেকে গ্রেফতার করে সিবিআই। তবে এই মামলায় ট্রায়ালে দেরি হওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল কলকাতা হাইকোর্ট। 


```