Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'বোন নিহত তিলোত্তমা দিন্ডা!' আরজি করের প্রতিবাদে সদস্যপদ ছাড়লেন শিল্পী সনাতন দিন্ডা

'ওয়ার্ল্ড বডি পেইন্টিং' ফেস্টিভ্যালে পরপর দু'বার ভারত প্রথম হয়েছে। তার মূল কাণ্ডারী শিল্পী সনাতন দিন্ডা।

'বোন নিহত তিলোত্তমা দিন্ডা!' আরজি করের প্রতিবাদে সদস্যপদ ছাড়লেন শিল্পী সনাতন দিন্ডা

শিল্পী সনাতন দিন্ডা ও তাঁর ফেসবুক পোস্ট

শেষ আপডেট: 5 September 2024 13:13

দ্য ওয়াল ব্যুরো: আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে উত্তাল চারিদিক। পথে নেমেছেন বিভিন্ন শিল্পের মানুষ। এবার 'বোনের' মৃত্যুর প্রতিবাদে রাজ্য চারুকলা পর্ষদের কার্যকরী সদস্যপদ ছাড়লেন শিল্পী সনাতন দিন্ডা। 

তিলোত্তমার মৃত্যুর ঘটনার প্রতিবাদে ফেসবুক পোস্ট করে সদস্য পদ ছাড়ার কথা জানালেন শিল্পী। 

লিখলেন, 'আমি সনাতন দিন্ডা। পিতা স্বর্গত শ্রী রতি কান্ত দিন্ডা, মাতা স্বর্গত শ্রীমতি পারুল দিন্ডা, বোন নিহত ‘তিলোত্তমা’ দিন্ডা। আদি নিবাস ‘কুমারটুলী’ আর. জি. কর হাসপাতাল সংলগ্ন প.ব। দীর্ঘ দিন ‘রাজ্য চারু কলা পর্ষদের ‘কার্যকারী সদস্য ছিলাম। দীর্ঘ অনুপস্থিত এবং আমার কোনো ভূমিকা সেখানে ছিল না। তার পরও এখানকার সদস্য পদ থেকে নিজেকে মুক্ত করলাম।'

অর্থাৎ শিল্পী বুঝিয়ে দিলেন, আরজি করে নিহত চিকিৎসক তাঁরও বোন। 'বোনের' মৃত্যুর পর তিনি আর চারুকলা পর্ষদের সদস্য থাকছেন না। 

সামনেই পুজো। আর থিমের পুজোর অন্যতম নাম সনাতন দিন্ডার এহেন ফেসবুক পোস্ট রীতিমতো গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। শুধু রাজ্য জুড়েই তাঁর শিল্পের দাপট নয়, 'ওয়ার্ল্ড বডি পেইন্টিং' ফেস্টিভ্যালে পরপর দু'বার ভারত প্রথম হয়েছে। তার মূল কাণ্ডারী শিল্পী সনাতন দিন্ডা।


```