Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সল্টলেকে ভয়াবহ ডাকাতি! গভীর রাতে ভাঙা হল মেন গেটের তালা, আতঙ্কে বাসিন্দারা

স্থানীয় সূত্রের খবর. যে বাড়িটিতে ডাকাতির ঘটনা ঘটেছে, সেই বাড়ির মালিক বিদেশে থাকেন। বাড়ির নীচের তলায় রয়েছে একটি অফিস। বুধবার রাতে পাঁচজনের একটি ডাকাতদল ওই অফিসেই ডাকাতি করেছে। 

সল্টলেকে ভয়াবহ ডাকাতি! গভীর রাতে ভাঙা হল মেন গেটের তালা, আতঙ্কে বাসিন্দারা

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 24 April 2025 08:29

দ্য ওয়াল ব্যুরো: ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটল সল্টলেকে (Salt Lake)। বুধবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে জিসি ব্লকে। পুলিশ সূত্রের খবর, মেন গেটের তালা ভেঙে ডাকাতি করা হয়।  গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পুলিশ অবশ্য জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

স্থানীয় সূত্রের খবর, সল্টলেকের জিসি ব্লকের ১৮৪ নম্বর বাড়ির বাড়ির মালিক বিদেশে থাকেন। বাড়ির নীচের তলায় রয়েছে একটি অফিস। বুধবার রাতে পাঁচজনের একটি ডাকাতদল ওই অফিসেই ডাকাতি করেছে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘটনায় সংশ্লিষ্ট অফিসের কেউ জড়িত রয়েছে কিনা, তদন্তে সেটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রের খবর, যে এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে, সেটি সল্টলেক দক্ষিণ থানা এলাকার মধ্যে পড়ে। বুধবার রাতে পুলিশের টহলদারি ভ্যানের নজরে আসে সংশ্লিষ্ট এলাকায় নম্বরবিহীন স্কুটি এবং বাইকে করে পাঁচজন যাচ্ছে।

সূত্রের দাবি, পুলিশের টহলদারি ভ্যান পিছু ধাওয়া করে দুষ্কৃতীরা নাকি পুলিশকে আগ্নেয়াস্ত্রও দেখায়। পুলিশ পিছু ধাওয়া করলে দুষ্কৃতীরা অবশ্য পালিয়ে যায়। এরপরই জিসি ব্লকে ডাকাতির খবর আসে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করছে।

গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকার বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। যদিও পুলিশের তরফে জানানো হয়েছে, আতঙ্কের কিছু নেই। প্রতিদিন রাতে এলাকায় পুলিশি টহল চলে।


```