Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

 বুদ্ধদেব ভট্টাচার্যর বাড়িতে সায়রা, মনোনয়ন জমা দিয়ে আশীর্বাদ নিতে ছুটলেন পাম অ্যাভিনিউয়ে

বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমা দিলেন দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সায়রা শাহ হালিম। তারপরই আশীর্বাদ নিতে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর পাম অ্যাভিনিউয়ের বাড়িতে পৌঁছে গেলেন সায়রা।

  বুদ্ধদেব ভট্টাচার্যর বাড়িতে সায়রা, মনোনয়ন জমা দিয়ে আশীর্বাদ নিতে ছুটলেন পাম অ্যাভিনিউয়ে

 বুদ্ধদেব ভট্টাচার্যর বাড়িতে সায়রা

শেষ আপডেট: 9 May 2024 16:47

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমা দিলেন দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সায়রা শাহ হালিম। তারপরই আশীর্বাদ নিতে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর পাম অ্যাভিনিউয়ের বাড়িতে পৌঁছে গেলেন সায়রা।

গত কয়েকবছর ধরেই শারীরিক অসুস্থতার কারণে ঘরবন্দি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন বুদ্ধবাবু। খুব বেশি চলাফেরার সক্ষমতা নেই। বয়স আশির ঘর ছুঁয়েছে। 

তবে আগের তুলনায় এখন কিছুটা সুস্থ রয়েছেন বুদ্ধবাবু। সায়রার কথায়, "আগের চেয়ে উনি কিছুটা সুস্থ। আমাকে বললেন, "সায়রা এই লড়াই জিততে হবে। ওনার কাছ থেকে এই ভরসাটা নিতেই এসেছিলাম।"

আর কী কথা হল বুদ্ধবাবুর সঙ্গে। সায়রা বলেন, "মাথায় হাত রেখে আশীর্বাদ করে উনি বলেছেন এই কঠিন লড়াই লড়তে হবে। মানুষকে ভরসা দিতে হবে, যে সিপিএম লড়তে পারে, জিততে পারে।"

সায়রার অবশ্য ভোটে লড়ার অভিজ্ঞতা আগেও আছে। ২০২২ সালে বালিগঞ্জ উপনির্বাচনে বাম মনোনীত সিপিএম প্রার্থী ছিলেন তিনি। এবারেও প্রথম দিন থেকে এলাকা চষে বেড়াচ্ছেন। বললেন, "বুদ্ধবাবুর সঙ্গে কথা বলে, ওনার আর্শীবাদ নিয়ে খুব ভাল লাগছে। প্রচারে বেরিয়ে মানুষের ভাল সাড়াও পাচ্ছি।"

সূত্রের খবর, ২০০০ সালে সিপিএম নেতা ফুয়াদ হালিমের সঙ্গে বিয়ে হয় সায়রার। তবে রাজনীতিতে প্রবেশ তারও পরে। ২০১১ সালের বিধানসভা নির্বাচনে স্বামী ফুয়াদ বালিগঞ্জে প্রার্থী হলে সায়রা প্রচারে অংশ নিয়েছিলেন। পরে বালিগঞ্জ উপনির্বাচনেও লড়েন। এবার লোকসভা ভোটের লড়াইয়ের ময়দানে সায়রা।


```