Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Safe Drive Save Life: দুর্ঘটনা ঠেকাতে পুলিশের বড় উদ্যোগ, ৩০টি বাসে লাগানো হল বিশেষ আয়না

সিপি বলেন, "বাসের আসন থেকে সামনের চাকার অংশ চালক দেখতে পান না। এই অংশকে বলা হয় ব্লাইন্ড স্পট। শতকরা ২৪ শতাংশ দুর্ঘটনা ঘটে ব্লাইন্ড স্পটের জন্য।"

Safe Drive Save Life: দুর্ঘটনা ঠেকাতে পুলিশের বড় উদ্যোগ, ৩০টি বাসে লাগানো হল বিশেষ আয়না

বাসে বিশেষ আয়না লাগাচ্ছে পুলিশ।

শেষ আপডেট: 9 May 2025 14:58

দ্য ওয়াল ব্যুরো: দুর্ঘটনা ঠেকাতে ২০১৬ সাল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যে চালু হয়েছে 'সেফ ড্রাইভ সেভ লাইফ' ( Safe Drive Save Life) প্রকল্প। এই প্রকল্পের অধীনে পথ দুর্ঘটনা সম্পর্কে সচেতনতা বাড়াতে একাধিক উদ্যোগ নিয়েছে ট্রাফিক পুলিশ। সেই সূত্রে দুর্ঘটনার সংখ্যাও কমেছে বলে দাবি পুলিশের।

এবার পথ দুর্ঘটনার সংখ্যা আরও কমাতে অভিনব উদ্যোগ নিল কলকাতা পুলিশ। শুক্রবার রবীন্দ্র জয়ন্তীর দিনে 'সেফ ড্রাইভ সেভ লাইফ' কর্মসূচির মাধ্যমে শুক্রবার কলকাতার ৩০টি বাসের সামনে লাগানো হল বিশেষ একটি আয়না। পুলিশের দাবি, এই আয়নার সাহায্যে বাসের সামনের চাকার অংশও দেখতে পাবেন চালক। যার সাহায্যে দুর্ঘটনার সংখ্যা আরও কমবে।

এদিন কলকাতা পুলিশের তরফে এই কর্মসূচির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা, ডিসি ট্রাফিক, জয়েন্ট সিপি-সহ পদস্থ পুলিশ কর্তারা। সিপি বলেন, "বাসের আসন থেকে সামনের চাকার অংশ চালক দেখতে পান না। এই অংশকে বলা হয় ব্লাইন্ড স্পট। শতকরা ২৪ শতাংশ দুর্ঘটনা ঘটে ব্লাইন্ড স্পটের জন্য। এ ব্যাপারে বাসের সামনে একটি বিশেষ আয়না লাগানো হচ্ছে, যার সাহায্য ওই ব্লাইন্ড স্পটও এখন থেকে বাসের চালক দেখতে পাবেন।"

এদিনের অনুষ্ঠানে ৩০টি বাসে এই আয়না লাগানো হয়েছে। আগামীদিনে শহরের বাকি বাসগুলিতেও এমন আয়না বসানো হবে। সিপির দাবি, সংশ্লিষ্ট প্রকল্পের অধীনে নিয়মিত সচেতনতার প্রচার করা হয়। তারই সুফল হিসেবে অতীতের তুলনায় দুর্ঘটনার সংখ্যা কমেছে। 


```