Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ট্যাংরায় হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজে ধুন্ধুমার, ছাত্র-শিক্ষক বচসা, মারামারি

তৃণমূলের ছাত্র সংগঠন ও তৃণমূলের চিকিৎসক সংগঠনের সঙ্গে কলেজ অধ্যক্ষের ঝামেলা শুরু হয়।

ট্যাংরায় হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজে ধুন্ধুমার, ছাত্র-শিক্ষক বচসা, মারামারি

শেষ আপডেট: 5 December 2023 16:07

দ্য ওয়াল ব্যুরো: ছাত্র-শিক্ষক হাতাহাতিতে উত্তেজনা ছড়াল ট্যাংরার ডিএনদে হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজে। সূত্রের খবর, তৃণমূলের ছাত্র সংগঠন ও তৃণমূলের চিকিৎসক সংগঠনের সঙ্গে কলেজ অধ্যক্ষের ঝামেলা শুরু হয়। বচসা থেকে হাতাহাতি শুরু হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সূত্রের খবর, কলেজের প্রাক্তন ছাত্রদের একাংশ হস্টেলে তৃণমূলের চিকিৎসক সংগঠনের জন্য আলাদা ঘর খুলে দেওয়ার দাবি জানায়। কিন্তু অধ্যক্ষ তা দিতে অস্বীকার করায় ঝামেলা শুরু হয়। প্রাক্তনীদের অভিযোগ, কলেজের বর্তমান ছাত্ররাই আপত্তি তোলে। ফলে অধ্যক্ষ তৃণমূল চিকিৎসক সংগঠনকে ঘর দিতে চায়নি।

ঘর দেওয়ার দাবিতে গত কয়েকদিন ধরেই কলেজে ঝামেলা চলছিল। এদিন তৃণমূলের ছাত্র সংগঠনের সদস্যরা অধ্যক্ষের ঘরে ঢুকে ঝামেলা শুরু করে। প্রাক্তনীদের সঙ্গে বর্তমান ছাত্রদের বচসা শুরু হয়। অধ্যক্ষের ঘরের ভেতরেই প্রাক্তনী বনাম বর্তমান পড়ুয়াদের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি। অধ্যক্ষের সঙ্গেও প্রাক্তনীরা দুর্ব্যবহার করেন বলে অভিযোগ।

ঝামেলা বড় আকার নেয়। ছাত্র-শিক্ষক কথা কাটাকাটি থেকে হাতাহাতির পর্যায়ে চলে যায়। খবর যায় পুলিশে। ট্যাংরা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


```