Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৭ মিনিট অন্তর সব ট্রেন! দমদম আর 'শেষ' স্টেশন নয়, বড় বদল কলকাতা মেট্রোয়

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত পরীক্ষামূলকভাবেই দক্ষিণনেশ্বর থেকে চালানো হবে ট্রেন। 

৭ মিনিট অন্তর সব ট্রেন! দমদম আর 'শেষ' স্টেশন নয়, বড় বদল কলকাতা মেট্রোয়

প্রতীকী ছবি

শেষ আপডেট: 20 December 2024 21:53

দ্য ওয়াল ব্যুরো: আগামী সোমবার থেকে বড়সড় বদল আসছে কলকাতা মেট্রোয়। কারণ প্রায় সব মেট্রোই ছাড়া হবে দক্ষিণেশ্বর থেকে, এতদিন যা দমদম থেকে ছাড়া হত। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত পরীক্ষামূলকভাবেই দক্ষিণনেশ্বর থেকে চালানো হবে ট্রেন। 

মেট্রো কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, দিনের প্রথম মেট্রো দক্ষিণেশ্বর থেকে ছাড়বে সকাল ৬টা ৫৫ মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী সকালের প্রথম মেট্রোর সময়ও তাই। এদিকে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী দিনের শেষ মেট্রোর সময় বদলে ৯টা ৩৩ মিনিট করা হয়েছে, যা ৯টা ২৮ মিনিট ছিল। তবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ থেকে দমদমগামী রাতের শেষ মেট্রোর সময় অপরিবর্তিত রয়েছে। 

আরও একটি বিষয় বদল করেছে মেট্রো রেল। এত দিন অফিসের ব্যস্ত সময়ে ৬ মিনিট অন্তর মেট্রো চলত। কিন্তু এবার সেই ব্যবধান বাড়িয়ে ৭ মিনিট করা হয়েছে। তবে সোম থেকে শুক্রবার যেমন রাতে বিশেষ মেট্রো কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত চালানো হয়, তেমনই চলবে। এমনটাই জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। 

এরই মধ্যে আবার নোয়াপাড়া-এয়ারপোর্ট অংশে সমস্ত প্রস্তুতি ঠিক আছে কী না তা খতিয়ে দেখা হয়েছে। নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট হয়ে বিমানবন্দর, প্রায় সাড়ে ছয় কিলোমিটারের এই পথ জুড়বে মেট্রোয়। সে কারণে গত শনিবার এই রুটে প্রথম বার সফলভাবে পরীক্ষামূলক ট্রায়াল রান চালাল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। 

মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ৬.২৫ কিলোমিটারের নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট অংশে সবকিছু ঠিকঠাক আছে কিনা, সিস্টেম ঠিকমতো কাজ করছে কিনা, থার্ড লাইন এবং ট্র্যাক আছে কিনা, তা পরীক্ষা করে দেখার জন্য ট্রায়াল রান চালানো হয়। ২০২৫ সালের মার্চের মধ্যে নোয়াপাড়া থেকে এয়ারপোর্টের মধ্যে বাণিজ্যিক পরিষেবা শুরুর কথা রয়েছে।


```