Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জহর সরকারের ছেড়ে যাওয়া রাজ্যসভার আসনে মনোনয়ন পেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

জহর সরকারের ছেড়ে যাওয়া আসনে রাজ্যসভায় মনোনয়ন পেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। 

জহর সরকারের ছেড়ে যাওয়া রাজ্যসভার আসনে মনোনয়ন পেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 7 December 2024 14:31

দ্য ওয়াল ব্যুরো: জহর সরকারের ছেড়ে যাওয়া রাজ্যসভার আসনে মনোনয়ন পেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন এই সিপিএম নেতাকেই রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। দলের তরফ থেকে তাঁকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করা হয়েছে। তৃণমূলের শ্রমিক সংগঠনের দায়িত্ব ছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

আরজি কর কাণ্ডের প্রতিবাদে দলের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করে তৃণমূল ছেড়েছিলেন জহর সরকার। রাজ্যসভার সাংসদ পদ থেকে তাঁর ইস্তফার পরেই সংসদের উচ্চকক্ষে তৃণমূলের সদস্য সংখ্যা কমে দাঁড়ায় ১২-তে। পশ্চিমবঙ্গের ১৬টি রাজ্যসভার আসনের মধ্যে একটি আসন খালি হওয়ার কারণে ডিসেম্বর ভোটের ঘোষণাও করা হয়েছে। ডিসেম্বরের ২০ তারিখ হবে এই ভোট। বাংলা-সহ দেশের চার রাজ্যে হবে নির্বাচন।

কলকাতা তথা বাংলায় আরজি কর-কাণ্ডের প্রতিবাদ যে সময়ে তুঙ্গে সেই আবহে ইস্তফা দিয়েছিলেন জহর সরকার। তিনি যে এমন সিদ্ধান্ত নিচ্ছেন, তা আগেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে জানিয়েছিলেন। তবে নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেননি জহর। তাঁর জায়গায় কাকে প্রার্থী করবে তৃণমূল সে নিয়ে জল্পনা ছিল। শনিবার তার ঘোষণা হয়ে গেল।

রাজ্যসভায় ঋতব্রতকে পাঠানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, ''যোগ্য নির্বাচন হয়েছে। ঋতব্রতর অক্লান্ত পরিশ্রম দলের সংগঠনকে অনেক বেশি মজবুত করেছে। কঠোর পরিশ্রম, কাজের প্রতি আনুগত্য অবশেষে ফল দেয়।''


```