Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'সিবিআই কোনও কাজই করেনি', রায়দানের আগে উষ্মা প্রকাশ আরজি কর নির্যাতিতার বাবা-মার

আরজি কর কাণ্ডের তদন্ত নিয়ে প্রথম থেকেই প্রশ্ন উঠেছে। কলকাতা পুলিশ ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল।

'সিবিআই কোনও কাজই করেনি', রায়দানের আগে উষ্মা প্রকাশ আরজি কর নির্যাতিতার বাবা-মার

ফাইল চিত্র

শেষ আপডেট: 17 January 2025 21:51

দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালেই সেই বড় দিন। কলকাতার বুকে ঘটে যাওয়া নৃশংস সেই ঘটনার রায়দান। কিন্তু তার আগে ফের একবার সিবিআই তদন্ত নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন আরজি হাসপাতালের নিহত চিকিৎসকের বাবা-মা। তাঁদের স্পষ্ট দাবি, সিবিআই আসল দোষীকে ধরেইনি। তাঁরা মনে করছেন, সিবিআই কোনও কাজই করেনি। 

আরজি কর কাণ্ডের তদন্ত নিয়ে প্রথম থেকেই প্রশ্ন উঠেছে। কলকাতা পুলিশ ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেফতার করেছিল। তার সপ্তাহখানেক পরই মামলার তদন্তভার পায় সিবিআই। যদিও তারা সঞ্জয় ছাড়া আর কাউকেই গ্রেফতার করেনি। এমনকী এমনও দাবি করেনি যে এই ঘটনায় আরও কেউ যুক্ত রয়েছে। কিন্তু নির্যাতিতার বাবা-মা থেকে শুরু করে আন্দোলনকারী জুনিয়র ডাক্তার, সাধারণ মানুষের একাংশ মনে করেন, এই ঘটনায় আরও কেউ জড়িত। 

আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের খুন ও ধর্ষণের মামলায় মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের ফাঁসির আবেদন করেছে সিবিআই। কিন্তু তাঁদের তদন্তে খুশি নয় নির্যাতিতার পরিবার। নির্যাতিতার পরিবারের দাবি, তদন্তের নামে সব তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে। আদালত আর হস্তক্ষেপ না করলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে। তাঁদের স্পষ্ট কথা, সঞ্জয় দোষী তাতে সন্দেহ নেই। কিন্তু এই ঘটনায় আরও অনেকে যুক্ত আছেন, যাদের ধরা হচ্ছে না! বৃহত্তর ষড়যন্ত্রের দাবি করে নির্যাতিতার বাবা-মার আশঙ্কা, সিবিআইও বিষয়টি এড়িয়ে যাচ্ছে।

শনিবার আরজি কর মামলার রায়দানের আগে এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে নির্যাতিতার বাবা-মা বলেছেন, সিবিআই একমাত্র সঞ্জয় রায়কেই দোষী প্রমাণ করার চেষ্টা করছে। আদতে তাঁরা কোনও কাজ করেনি। এর আগে তথ্য-প্রমাণ লোপাট হওয়ার আশঙ্কা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল নির্যাতিতার পরিবার। পরবর্তী সময় তদন্তকারী সংস্থার বদল চেয়ে সুপ্রিম কোর্টেও যায় তাঁরা। তবে লাভ হয়নি। 

সিবিআই তদন্তে তো তাঁরা কার্যত নিরাশ। তার সঙ্গে রায়দানের আগে 'অদৃশ্য শক্তি' থাকার কথাও উল্লেখ করেছেন নির্যাতিতার বাবা-মা। তাঁদের বক্তব্য, তদন্ত শুরু হওয়ার পর থেকেই যেন একটা অদৃশ্য আদেশ কাজ করছে নেপথ্যে। তাঁদের আশঙ্কা, তার জন্যই সব তথ্য-প্রমাণ লোপাট হয়েছে। কারও নাম স্পষ্ট কোনও ইঙ্গিত না দিলেও তাঁদের নিশানায় যেন রয়েছে প্রশাসন। এবার দেখার শনিবারের রায়দানের পর তাঁদের প্রতিক্রিয়া কী হয়।


```