Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

RG Kar Verdict: 'হয়তো একা কাঁদব কিন্তু...', সাজা ঘোষণার আগে নিজেকে শক্ত রাখছেন সঞ্জয়ের মা

RG Kar Verdict: সঞ্জয় রায় আদালতে বারংবার দাবি করেছেন যে, তিনি নির্দোষ। এমনকী তাঁকে ফাঁসানো হয়েছে বলেও অভিযোগ তাঁর।

RG Kar Verdict: 'হয়তো একা কাঁদব কিন্তু...', সাজা ঘোষণার আগে নিজেকে শক্ত রাখছেন সঞ্জয়ের মা

সঞ্জয় রায়, তার মা (ইনসেট)

শেষ আপডেট: 20 January 2025 14:23

দ্য ওয়াল ব্যুরো: সোমবার দুপুর পৌনে ৩টেয় আরজি কর কাণ্ডের দোষী সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করবে শিয়ালদহ আদালত। সেই সাজা ঘোষণার আগে সিভিক ভলেন্টিয়ারের মা বলছেন, ছেলের দোষ প্রমাণিত হয়েছে, শাস্তি হোক। নিয়তিকে তিনি মেনে নেবেন। 

সঞ্জয় রায় আদালতে বারংবার দাবি করেছেন যে, তিনি নির্দোষ। এমনকী তাঁকে ফাঁসানো হয়েছে বলেও অভিযোগ তাঁর। কিন্তু শিয়ালদহ আদালতের বিচারক বলেছেন, সঞ্জয়ের বিরুদ্ধে সমস্ত অভিযোগের প্রমাণ মিলেছে। তাই তাঁকে শাস্তি পেতেই হবে। সঞ্জয়ের মা সেই প্রেক্ষিতেই বলেছেন, ছেলের জন্য তিনি হয়তো একা একা কাঁদবেন, তবে এমন অপরাধের চরমতম শাস্তিই হওয়া উচিত।

আরজি কর মামলার শুনানি শুরু হওয়ার পর একদিনও সঞ্জয়ের মা শুনানিতে যাননি। এই নিয়ে তাঁর মন্তব্য, ছেলের বিরুদ্ধে অভিযোগ যদি মিথ্যে হত, তাহলে হয়তো তিনি যেতেন। কিন্তু দোষ প্রমাণ হয়েছে। তাই নির্যাতিতার বাবা-মার মতো তিনিও তাঁর কঠোর শাস্তি চাইছেন। সঞ্জয়ের মায়ের কথায়, 'নিহত চিকিৎসক আমার মেয়ের মতোই। তাই তাঁর মায়ের যন্ত্রণা আমি অনুভব করতে পারি।' ছেলের মৃত্যুদণ্ডের সাজা হলে তিনি ভাগ্যের পরিহাস হিসেবে মনে নেবেন বলেই জানান। 

সঞ্জয় রায়ের এক দিদি ইতিমধ্যেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "আরজি করে ও(সঞ্জয়) যে নৃশংস ঘটনা ঘটিয়েছে তাতে ওর কঠোরতম শাাস্তি হওয়া উচিত। তবে সকলের কাছে একটাই অনুরোধ, আপনারা ওকে নিয়ে যা খুশি করুন, দয়া করে ওর দেহ আমাদের দেবেন না। আমরা নেব না। কারণ, এমন মানুষের সঙ্গে কোনও সম্পর্ক রাখা যায় না।" 

সঞ্জয়কে নিয়ে তিতিবিরক্ত তার প্রতিবেশীরাও। তাঁদের কথায়, সারাদিন মদ খেত। একাধিক বিয়েও রয়েছে সঞ্জয়ের। কেউ ছেড়ে চলে গেলে, অন্য মহিলাদের সঙ্গে থাকত সে। এভাবেই চলত। 


```