Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৫১ থেকে বেড়ে ৫৯, আরজি কর হাসপাতালে 'থ্রেট কালচার' তালিকায় ন'টি নতুন নাম, বাদ গেল একটি

হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পরপরই ধীরে ধীরে সামনে আসে থ্রেট কালচারের অভিযোগ। স্লোগানও ওঠে ‘থ্রেট কালচারের গালে গালে, জুতো মারো তালে তালে।’

৫১ থেকে বেড়ে ৫৯, আরজি কর হাসপাতালে 'থ্রেট কালচার' তালিকায় ন'টি নতুন নাম, বাদ গেল একটি

আরজি কর হাসপাতাল

শেষ আপডেট: 23 September 2024 00:14

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালে 'থ্রেট কালচার' রুখতে তৎপর হয়েছে কর্তৃপক্ষ। ডাক্তার, নার্স, ইন্টার্ন মিলিয়ে মোট ৫১ জনের বিরুদ্ধে ধমকানি, চমকানি করার অভিযোগ উঠেছিল। শনিবার তাঁদেরই ১১ জনকে ডেকে পাঠানো হয়। আর রবিবার সেই ৫১ জনের তালিকা থেকে বাদ পড়লেন একজন। বদলে আরও ন'টি নতুন নাম যোগ হলো তালিকায়। 

রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের ওই একজনের নাম তালিকা থেকে বাদ দিয়েছে। জুড়ে দিয়েছে নতুন নয়টি নাম। প্রসঙ্গত, হাসপাতালের চিকিৎসক পড়ুয়া ও জুনিয়র ডাক্তারদের একাধিক অভিযোগের ভিত্তিতে প্রথমে ৫১ জনের তালিকা বের করা হয়।

হাসপাতালের তরফে অভ্যন্তরীণ কমিটিও গঠন করা হয় থ্রেট কালচার রুখতে। যে কারণে শনিবার ওই তালিকার থেকে বাছাই করা ১১ জনকে ডেকে পাঠানো হয়েছিল। 

আরজি কর হাসপাতালে এমএসভিপি সপ্তর্ষি চট্টোপাধ্যায় সাফ বলে দিয়েছিলেন, তদন্ত কমিটি সবটা খতিয়ে দেখবে। কলেজ কাউন্সিলের মিটিংয়ে তাঁদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হবে।

হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পরপরই ধীরে ধীরে সামনে আসে থ্রেট কালচারের অভিযোগ। স্লোগানও ওঠে ‘থ্রেট কালচারের গালে গালে, জুতো মারো তালে তালে।’

মেডিক্যাল কলেজেগুলিকে সিন্ডিকেটের দাদাগিরি রুখতে সরব জুনিয়র ডাক্তাররাও। ইতিমধ্যেই 'থ্রেট কালচার'-এর সঙ্গে যুক্ত ৪০ জন ডাক্তারি পড়ুয়াকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে কল্যাণী মেডিক্যাল কলেজ।

তদন্ত কমিটি গঠন করেছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালও। এবিষয়ে একটি নির্দেশিকাও জারি করেছিলেন মুর্শিদাবাদের মেডিক্যাল কলেজ অধ্যক্ষ। কমিটিতে থাকছেন সাতজন সদস্য।


```