Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

এবার 'সারা রাত মেয়েদের থিয়েটার', আরজি কর-কাণ্ডের বিচার চাইবে কচিকাঁচারাও

শুধু অ্যাকাডেমির ভেতরে নয়, অ্যাকাডেমি প্রাঙ্গনেও এই থিয়েটার চলবে। 

 এবার 'সারা রাত মেয়েদের থিয়েটার', আরজি কর-কাণ্ডের বিচার চাইবে কচিকাঁচারাও

প্রতীকী ছবি

শেষ আপডেট: 6 September 2024 18:22

দ্য ওয়াল ব্যুরো: ২৭ দিন পেরিয়ে গেলেও বিচার আসেনি। আরজি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় রাত দখল করেছেন মেয়েরা। চারিদিকে একটাই চিৎকার, 'উই ওয়ান্ট জাস্টিস'। এবার সেই আওয়াজ উঠবে 'সারা রাত মেয়েদের থিয়েটার'-এ। 

৭ সেপ্টেম্বর অ্যাকাডেমি অফ ফাইন আর্টস ওয়ার্কার্স ইউনিয়নের আমন্ত্রণে হচ্ছে 'সারা রাত মেয়েদের থিয়েটার'। মেয়েরা তো বটেই একদল কচিকাঁচাদের নিয়ে অ্যাকাডেমিতে রাত ১০টা থেকে এই থিয়েটার শুরু হবে। চলবে সারা রাত ধরে। 

এ প্রসঙ্গে থিয়েটারকর্মী সৌরভ পালোধীর সঙ্গে যোগাযোগ করা হলে দ্য ওয়ালকে তিনি বলেন, 'প্রশাসন বলছে রাতে যাতে মহিলারা কাজে বিরত থাকেন। আমাদের মনে হয়েছে এটা কর্মক্ষেত্রে এক ধরনের ছাঁটাই। যে কারণে মেয়েদের পরিচালনায় সারা রাত ধরে  এই থিয়েটার কর্মসূচি করা হচ্ছে। শুধু অ্যাকাডেমির ভেতরে নয়, অ্যাকাডেমি প্রাঙ্গনেও এই থিয়েটার চলবে'। 

আরজি কর কাণ্ড থেকে শিক্ষা নিয়ে রাতের শহরে কর্তব্যরত মহিলাদের জন্য বিশেষ প্রকল্প 'রাত্রি সাথী' এনেছে রাজ্য সরকার। কিন্তু সেই প্রকল্পে মহিলাদের নাইট ডিউটি করা নিয়ে রাজ্যের কিছু সিদ্ধান্তে প্রশ্ন তুলেছে নাগরিক সমাজ। মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য ঘিরে বিতর্কের সূত্রপাত হয়। ধর্ষণ-বিরোধী 'অপরাজিতা' বিল বিধানসভায় পেশ করার সময়ে মহিলাদের নাইট ডিউটি প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

বিল পেশ করার সময়ে মুখ্যমন্ত্রী বলেন, 'মহিলারা যত কম সম্ভব ১২ ঘণ্টা ডিউটি করবে। যদি এমার্জেন্সি থাকে তাঁর ডিউটি ডাক্তার বাড়াবে। আমরা এই কারণে করেছি, মেয়েদের সুরক্ষার জন্য। যাঁরা রাতে কাজ করতে চান তাঁরা অ্য়ালাউড। রাতে যাঁরা কাজ করবে তাঁদের ফুল প্রোটেকশনের জন্য। রাতে যদি কেউ কাজ করেন, তাঁদের ফুল প্রোটেকশন দেওয়ার জন্য এই রাত্রিসাথী করা হয়েছে।' 


```