Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

অগ্নিমিত্রাকে গো ব্যাক স্লোগান! বললেন, বিজেপি অফিসে এসেছিলাম, রাজনীতির রঙ লাগাতে আসিনি

বুধবার বেলা ১২টা নাগাদ বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পলকে সেখানে দেখেই রে রে উঠলেন তাঁরা। উঠল, গো ব্যাক স্লোগানও। ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা তৈরি হয় স্বাস্থ্যভবন চত্বরে।

অগ্নিমিত্রাকে গো ব্যাক স্লোগান! বললেন, বিজেপি অফিসে এসেছিলাম, রাজনীতির রঙ লাগাতে আসিনি

বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পলকে দেখে গো ব্যাক স্লোগান।

শেষ আপডেট: 11 September 2024 14:03

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের স্বাস্থ্যকর্তাদের পদত্যাগ-সহ ৬ দফা দাবিতে মঙ্গলবার বিকেল থেকে স্বাস্থ্যভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসেছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। বুধবার বেলা ১২টা নাগাদ বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পলকে সেখানে দেখেই রে রে উঠলেন তাঁরা। উঠল, গো ব্যাক স্লোগানও। ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা তৈরি হয় স্বাস্থ্যভবন চত্বরে।

যদিও তিনি রাজনীতির রঙ লাগাতে আসেননি বলে দাবি করে অগ্নিমিত্রা বলেন, "আমি আন্দোলনকারীদের এখানে আসিনি। এসেছি বিজেপি পার্টি অফিসে। কিন্তু দু'দিকের রাস্তায় তো বন্ধ! পার্টি অফিসে যাব কীভাবে?"

সল্টলেকে স্বাস্থ্যভবনের অদূরেই বিজেপির পার্টি অফিস। অগ্নিমিত্রার দাবি, তিনি সেখানেই যাচ্ছিলেন। আন্দোলনকারীরা সম্ভবত ভুল বুঝেছেন। তার ফলেই এই বিশৃঙ্খলা।

এর আগে জুনিয়র চিকিৎসকদের লালবাজার অভিযানকে সমর্থন জানাতে গিয়ে জুনিয়র চিকিৎসকদের গো ব্যাক স্লোগান শুনতে হয়েছিল কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অভিনেতা-নেতা রুদ্রনীল ঘোষকে। শুরু থেকেই আন্দোলনকারীরা জানিয়ে এসেছেন, তাঁদের এই আন্দোলনে কোনওভাবে রাজনীতির রঙ লাগতে দেবেন না।

এদিনও অগ্নিমিত্রাকে দেখে তাঁরা ক্ষোভে ফেটে পড়েন। জুনিয়র চিকিৎসকদের কথায়, "সাধারণ মানুষ হিসেবে যে কেউ আমাদের এখানে আসতে পারেন। কিন্তু কোনও রাজনৈতিক রঙ লাগানোর চেষ্টা আমরা বরদাস্ত করব না।"

অন্যদিকে অগ্নিমিত্রা বলেন, "জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের প্রতি আমাদের সমর্থন রয়েছে। কারণ, শুরুতে পাঁচদিনে কলকাতা পুলিশ এবং আরজি কর হাসপাতাল কর্তৃপক্ষ অনেক তথ্যপ্রমাণ লোপাট করেছে। ১৪ ঘণ্টা পর এফআইআর হয়েছে। ডিসি নর্থ টাকা দিয়ে নির্যাতিতার পরিবারের মুখ বন্ধর চেষ্টা করেছিল। সবটাই প্রকাশ্যে এসেছে।"

একই সঙ্গে তিনি এও বলেন, "সিবিআই তদন্তের দিকেও আমরা নজর রাখছি। সিবিআইও যদি বিচার দিতে না পারে তাহলে তাদের বিরুদ্ধেও আন্দোলন হবে।"


```