Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রতিবাদের ভাষা এবার গান, ধ্বনিত হবে ‘তমসো মা জ্যোতির্গময়’, আজ পথে নামবেন সঙ্গীতশিল্পীরা

এবার বিচার চেয়ে কলকাতার পথে নামছেন বাংলার সঙ্গীতশিল্পীরা।

প্রতিবাদের ভাষা এবার গান, ধ্বনিত হবে ‘তমসো মা জ্যোতির্গময়’, আজ পথে নামবেন সঙ্গীতশিল্পীরা

কলকাতার পথে নামছেন বাংলার সঙ্গীতশিল্পীরা

শেষ আপডেট: 19 August 2024 16:59

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। পোস্ট গ্র্যাজুয়েট ছাত্রীর সঙ্গে এই নৃশংসতার প্রতিবাদ করছেন গোটা দেশের মানুষ। প্রতিবাদের আঁচ পৌঁছেছে বিদেশেও। এবার বিচার চেয়ে কলকাতার পথে নামছেন বাংলার সঙ্গীতশিল্পীরা।

দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ‘তমসো মা জ্যোতির্গময়’ ধ্বনিতে বিক্ষোভ মিছিল করবেন সঙ্গীতমহল। জানা গেছে, সোমবার ১৯ অগস্ট, সন্ধে সাড়ে সাতটা নাগাদ সাদার্ন অ্যাভিনিউ থেকে গোলপার্ক পর্যন্ত মিছিল করবেন তাঁরা। 
গায়ক রূপম ইসলাম-সহ একাধিক সঙ্গীত শিল্পী ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘স্বজন, কিছুদিন আগে আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া নৃশংস ধর্ষণ ও হত্যাকাণ্ডের বীভৎসতায় সারা দেশ আজ স্তম্ভিত। এই কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সব নাগরিকের সুরক্ষা, সম্মান, স্বাধীনতা নিশ্চিতকরণের দাবিতে আমরা, বাংলার সঙ্গীতশিল্পীরা একটি শান্তিপূর্ণ ও স্লোগানহীন পদযাত্রার উদ্যোগ নিয়েছি। আপনার ও আপনার পরিচিতদের সমর্থন ও যোগদান আমাদের আরও শক্তিশালী করবে’। 

এই নারকীয় ঘটনার প্রতিবাদে, এই অস্থির পরিস্থিতিতে ‘ক্ষত’ নামে একটি প্রতিবাদী গান নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন রূপম ইসলাম। নারীদের স্বাধীনতা ও নিরাপত্তার দাবি গানের মাধ্যমে আগেই তুলে ধরেছিলেন গায়ক পটাও। এবার পথে নেমে প্রতিবাদ।


```