Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পূর্ণ কর্মবিরতি থেকে সরে আসতে পারেন জুনিয়র ডাক্তাররা! হতে পারে প্রতিবাদ মিছিল

বৃহস্পতিবার রাত ৮টার কিছু পর জিবি বৈঠকে বসেছিলেন জুনিয়র ডাক্তাররা। শুক্রবার একটি প্রতিবাদ মিছিলের ডাক দিতে পারে জুনিয়র ডক্টরস ফ্রন্ট।

পূর্ণ কর্মবিরতি থেকে সরে আসতে পারেন জুনিয়র ডাক্তাররা! হতে পারে প্রতিবাদ মিছিল

জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মঞ্চ - ফাইল ছবি

শেষ আপডেট: 4 October 2024 09:32

দ্য ওয়াল ব্যুরো: পুজোর মধ্যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের গতিপ্রকৃতি কী হবে? আদৌ কি কর্মবিরতি চলবে? এইসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল সকলের মনে। বৃহস্পতিবার রাত ৮টার কিছু পর জিবি বৈঠকে বসেছিলেন জুনিয়র ডাক্তাররা। শুক্রবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত অর্থাৎ প্রায় ১২ ঘণ্টার এই বৈঠক শেষে পূর্ণ কর্মবিরতি থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। 

শুক্রবার একটি প্রতিবাদ মিছিলের ডাক দিতে পারে জুনিয়র ডক্টরস ফ্রন্ট। সেই মিছিল শেষেই এই সিদ্ধান্ত ঘোষণা হতে পারে। সূত্র মারফৎ জানা গেছে, রাজ্য সরকারকে তাঁদের দাবি পূরণের জন্য পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সময়সীমা বেঁধে পারেন আন্দোলনকারীরা। তা পূরণ না হলে আগামী দিনে আন্দোলনকে আরও জোরদার করতে অনশনের পথে হাঁটতে পারেন জুনিয়র ডাক্তাররা। 

মহালয়ার রাতে শহর এবং জেলায় পুজোর মণ্ডপে ব্যাপক ভিড় দেখা গেছিল। তারপর থেকেই অনেকের মনে হয়েছিল পুজোর মধ্যে জুনিয়র ডাক্তারদের আন্দোলন কতটা প্রভাব ফেলবে। মহালয়ার দুপুর থেকে পরিস্থিতি বদলাতে শুরু করেছে। মূলত মহালয়ার সন্ধে থেকেই প্রতিমা দর্শনে পথে নেমেছে জনতা! বিষয়টি টের পেয়েছেন আন্দোলনরত চিকিৎসকরাও। তাই পরিবর্তিত পরিস্থিতি নিয়ে চিন্তিত আন্দোলনরতরা। মানুষ পাশে না থাকলে যে আন্দোলন বেশি দূর এগিয়ে নিয়ে যাওয়া যাবে না, তা বুঝতে পারছেন তাঁরাও।

এরপরই সিনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্রের খবর, জুনিয়র ডাক্তারদের একাংশ কর্মবিরতি তুলতে চান। কর্মবিরতি তুলতে চাপ দিচ্ছেন সিনিয়র ডাক্তারদের একাংশও। সেক্ষেত্রে পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত থেকে জুনিয়র ডাক্তাররা সরে এসে আন্দোলন চালিয়ে যাওয়ার অন্য কী সিদ্ধান্ত নেন সেটা দেখার বিষয়। 

এতদিন সাধারণ মানুষের পূর্ণ সহায়তা পেয়ে এসেছেন জুনিয়র ডাক্তাররা। তাঁরা যখনই যেখানে অবস্থান করেছেন, সেখানে আমজনতার উপস্থিতিও লক্ষ্য করা গেছে। কিন্তু পুজোর মধ্যে সাধারণ মানুষের কতজন আন্দোলন নিয়ে এত স্বতঃস্ফূর্ত থাকবেন তা নিয়ে ধন্দ রয়েছে। একই সঙ্গে, পুজোর রাত দখলের মতো কোনও কর্মসূচি কতটা সফল হবে তা নিয়েও সন্দেহ। সেই প্রেক্ষিতে আন্দোলন কী ভাবে এগিয়ে যান জুনিয়র ডাক্তাররা, সেই দিকে সকলের নজর। 

পুজোর মধ্যে আন্দোলন চললে চিকিৎসা পরিষেবা বিঘ্নিত হবে কিনা সে নিয়েও প্রশ্ন রয়েছে। কারণ এই সময়ে অনেক সিনিয়র ডাক্তাররা ঘুরতে যান। তাই অনেক হাসপাতাল জুনিয়র ডাক্তারদের ওপরই নির্ভর করে পুজোর সময়টাই। তাই ওই সময় আন্দোলন করলে সাধারণ মানুষের অসুবিধা হওয়ার পরিস্থিতি তৈরি হতেই পারে। এই বিষয়টি মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে সম্ভাবনা।


```