Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের শিরোনামে আরজি কর! হাসপাতালের মর্গে ৩ ডোমের মধ্যে হাতাহাতি, সকাল থেকে বন্ধ ময়নাতদন্ত

এই মুহূর্তে বেশ কয়েকজন পুলিশকর্মী হাসপাতাল চত্বরে মোতায়েন করা হয়েছে। যে কম্পিউটারগুলো ভাঙা হয়েছে তাতে একাধিক তথ্য রাখা ছিল বলে জানা যাচ্ছে। ঘটনায় আজ সকাল থেকেই হাসপাতালের ময়নাতদন্তের প্রক্রিয়া বন্ধ। 

ফের শিরোনামে আরজি কর! হাসপাতালের মর্গে ৩ ডোমের মধ্যে হাতাহাতি, সকাল থেকে বন্ধ ময়নাতদন্ত

আরজি কর হাসপাতালের মর্গ

শেষ আপডেট: 22 November 2024 14:29

দ্য ওয়াল ব্যুরো: ফের শিরোনামে আরজি কর হাসপাতাল। মত্ত অবস্থায় মর্গের তিন ডোমের মধ্যে মারপিট। মর্গের কম্পিউটারও ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনায় টালা থানায় অভিযোগ দায়ের করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তদন্ত শুরু করেছে পুলিশ। 

জানা যাচ্ছে, ঘটনার জেরে হাসপাতালের মর্গ বন্ধ রয়েছে। আর তাতেই চূড়ান্ত হয়রানি সাধারণ মানুষের। ঘটনা হল, গতকাল গভীর রাতে তিন জন ডোমের মধ্যে মারপিট বেঁধে যায়।

কী কারণে তাঁদের মধ্যে এই মারপিট তা অবশ্য এখনও জানা যায়নি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত হাসপাতালের ময়নাতদন্তের প্রক্রিয়া বন্ধ আছে। 

জানা যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ টালা থানায় অভিযোগ জানানোর পরপরই হাসপাতালের পুলিশ ফাঁড়ি থেকে একদফায় এসে খতিয়ে দেখে গেছে।

এই মুহূর্তে বেশ কয়েকজন পুলিশকর্মী হাসপাতাল চত্বরে মোতায়েন করা হয়েছে। যে কম্পিউটারগুলো ভাঙা হয়েছে তাতে একাধিক তথ্য রাখা ছিল বলে জানা যাচ্ছে। ঘটনায় আজ সকাল থেকেই হাসপাতালের ময়নাতদন্তের প্রক্রিয়া বন্ধ। 


```