Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আরজি করের সিনিয়র ডাক্তারদের বিরুদ্ধেও 'থ্রেট কালচারের' অভিযোগ! রিপোর্ট তলব কর্তৃপক্ষের

'থ্রেট কালচার' নিয়ে হাসপাতালের অন্দরে যে কমিটি গড়া হয়েছে সেই কমিটিই তাঁদের বিরুদ্ধে তদন্তের করবে।

আরজি করের সিনিয়র ডাক্তারদের বিরুদ্ধেও 'থ্রেট কালচারের' অভিযোগ! রিপোর্ট তলব কর্তৃপক্ষের

আরজি কর হাসপাতাল

শেষ আপডেট: 26 September 2024 18:53

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালে 'থ্রেট কালচার' চালানোর অভিযোগ ওঠার পর ৫১ জনকে চিহ্নিত করা হয়েছিল। তাঁদের মধ্যে ১২ জন বুধবার হাসপাতালের প্রশাসনিক ভবনে হাজিরা দেন। এবার সিনিয়র ডাক্তারদের বিরুদ্ধেও উঠল 'থ্রেট কালচার'-এর অভিযোগ। তার প্রেক্ষিতেই তাঁদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ! পাশাপাশি বিস্তারিত রিপোর্টও চাওয়া হয়েছে। 

১৩ জন সিনিয়র ডাক্তারদের বিরুদ্ধে 'থ্রেট কালচার'-এর অভিযোগ রয়েছে বলে বিবৃতি দিয়ে জানিয়েছে আরজি কর হাসপাতাল কর্তৃপক্ষ। বলা হয়েছে, জুনিয়র ডাক্তারদের একাংশ এবং একাধিক পড়ুয়ার থেকে এই অভিযোগ পেয়েছেন তাঁরা। 'থ্রেট কালচার' নিয়ে হাসপাতালের অন্দরে যে কমিটি গড়া হয়েছে সেই কমিটিই তাঁদের বিরুদ্ধে তদন্তের করবে। এই ডাক্তারদের বিরুদ্ধে পাওয়া নথি রিপোর্ট আকারে জমা দেবে কমিটি।

এদিকে বুধবার 'থ্রেট কালচার'-এ অভিযুক্ত একাধিক চিকিৎসককে আরজি কর হাসপাতালের অভ্যন্তরীণ তদন্ত কমিটি ডেকে পাঠিয়েছিল। তাঁরা হাসপাতালে যাওয়ার পরই উত্তপ্ত হয় পরিবেশ। জুনিয়র ডাক্তাররা তাঁদের বিরুদ্ধে বিক্ষোভ দেখায়। স্লোগানও দেওয়া হয়। এই পরিপ্রেক্ষিতেই ধাক্কাধাক্কি হয় দুই পক্ষের। অভিযুক্তদের তাড়া করেন জুনিয়র ডাক্তাররা।  

দুই পক্ষের ধাক্কাধাক্কিতে কারও কারও জামাও ছেঁড়ে বলে অভিযোগ। পরে ওই অভিযুক্তদের কার্যত তাড়া করেন জুনিয়র ডাক্তাররা। সবশেষে সিআইএসএফ জওয়ানরা নিরাপত্তা দিয়ে হাসপাতাল থেকে বের করে দেন অভিযুক্তদের। জুনিয়র ডাক্তাররা অবশ্য বলছেন, তাঁরা কারও গায়েই হাত তোলেননি। অভিযুক্তদের মধ্যেই অনেকে নিজেদের জামা নিজেরা ছিঁড়েছেন! 

ইতিমধ্যে জানা গেছে, আরজি কাণ্ডে ফের আন্দোলনে নামতে চলেছেন জুনিয়র চিকিৎসকরা। নির্যাতিতার বিচার, থ্রেট কালচারের উৎখাত-সহ একাধিক দাবির কথা তুলে আগামী ২৭ সেপ্টেম্বর একটি কর্মসূচি নিয়েছে তাঁরা। সেখান থেকেই পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানাবেন।


```