Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

RG Kar: 'তাড়াতাড়ি! না হলে রক্ত গঙ্গা বয়ে যাবে,' ময়নাতদন্তে চাপ দেয় কাউন্সিলর বললেন ডাক্তার

প্রায় সাড়ে ছ'ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সিবিআই দফতর থেকে বেরোনোর সময় জানালেন অপূর্ব বিশ্বাস।

RG Kar: 'তাড়াতাড়ি! না হলে রক্ত গঙ্গা বয়ে যাবে,' ময়নাতদন্তে চাপ দেয় কাউন্সিলর বললেন ডাক্তার

চিকিৎসক অপূর্ব বিশ্বাস

শেষ আপডেট: 22 September 2024 20:46

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডে এবার বিস্ফোরক অভিযোগ হাসপাতালের ফরেন্সিক মেডিসিনের প্রফেসর অপূর্ব বিশ্বাসের। তাঁর অভিযোগ, ময়নাতদন্ত করার ক্ষেত্রে চাপ দেওয়া হয়েছিল। ঘটনার রাতের মধ্যেই যদি ময়নাতদন্ত না হয় তাহলে রক্ত গঙ্গা বইয়ে দেওয়ারও হুমকি দেন কোনও এক প্রাক্তন কাউন্সিলর। প্রায় সাড়ে ছ'ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সিবিআই দফতর থেকে বেরোনোর সময় জানালেন অপূর্ব বিশ্বাস।

রবিবার চিকিৎসক অপূর্ব বিশ্বাসকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়েছিল সিবিআই। ৯ অগস্ট আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় যে তিনজন ডাক্তার ময়নাতদন্ত করেছিলেন, তাঁদেরই একজন অপূর্ব বিশ্বাস। 

সিবিআইয়ের ডাকে সাড়া দিয়ে আজ দুপুরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজির হন তিনি। সূত্রের খবর এদিন তাঁর বয়ান রেকর্ড করা হয়।

এদিন সিজিও কমপ্লেক্স থেকে বেরোতেই ফরেন্সিক মেডিসিনের প্রফেসর চিকিৎসক জানান, ‘নাম বলতে পারব না। ওই দিন মেয়ের কাকা পরিচয়ের একজন, নট ব্লাড রিলেটেড, বলেছিলেন ওই দিনই তাড়াতাড়ি যেন ময়নাতদন্ত করা হয়। না হলে রক্ত গঙ্গা বইয়ে দেওয়া হবে।’

 সঙ্গে চিকিৎসক জানান, ‘তাঁর নাম বলতে পারব না। কিন্তু নির্যাতিতার বাড়ির ওদিকেরই এক্স কাউন্সিলর তিনি।’


```