Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ব্যারিকেড সরল, লালবাজার পর্যন্ত মিছিলের অনুমতি পেয়ে 'উই শ্যাল ওভার কাম' গাইলেন ডাক্তাররা

অবশেষে জুনিয়র ডাক্তারদের দাবি মেনে ব্যারিকেড তুলে নিচ্ছে পুলিশ।

ব্যারিকেড সরল, লালবাজার পর্যন্ত মিছিলের অনুমতি পেয়ে 'উই শ্যাল ওভার কাম' গাইলেন ডাক্তাররা

শেষ আপডেট: 3 September 2024 15:09

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে জুনিয়র ডাক্তারদের দাবি মেনে ব্যারিকেড তুলে নিল পুলিশ। ২২ ঘণ্টা টানা অবস্থানের পর লালবাজারের দোরগোড়া পর্যন্ত মিছিল করে যাওয়ার অনুমতি দেওয়া হল আন্দোলনকারীদের। 

আরজি করের নির্যাতিতার জন্য বিচার চেয়ে লালবাজার অভিমুখে জুনিয়র ডাক্তারদের মিছিল আটকাতে দুটি ব্যারিকেড করেছিল পুলিশ। এই ব্যারিকেডের বাইরেই সোমবার রাতভর অবস্থান করেন জুনিয়র ডাক্তাররা। রাতে পুলিশ কর্তারা তাঁদের সঙ্গে দেখা করতে এসেছিলেন। ফের মঙ্গলবার বেলা ১২ টা নাগাদ অবস্থানরত ডাক্তারদের সঙ্গে কথা বলতে আসেন অ্যাডিশনাল পুলিশ কমিশনার সন্তোষ পাণ্ডে। রাস্তা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেন ডাক্তারদের। তাঁদের একটি প্রতিনিধি দল যাতে সেখান থেকেই লালবাজারে স্মারকলিপি জমা দিয়ে আসে, সেই অনুরোধও জানান। তবে সেই অনুরোধ আবারও প্রত্যাখান করেন ডাক্তাররা।

তাঁরা জানিয়ে দেন, হয় পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে নিজে এসে তাঁদের সঙ্গে দেখা করতে হবে। সেখানেই তাঁকে স্মারকলিপি পড়ে শোনানো হবে এবং তিনি সেটি গ্রহণ করবেন। না হলে ডাক্তারদের মিছিলকে লালবাজারের দিকে বিবি গাঙ্গুলি স্ট্রিট ও বেন্টিঙ্ক স্ট্রিটের সংযোগস্থল পর্যন্ত এগোতে দিতে হবে। সেখান থেকে ডাক্তারদের একটি প্রতিনিধিদল লালবাজারে গিয়ে স্মারকলিপি জমা দেবেন। এর কোনওটাই না শোনা হলে পদত্যাগ করতে হবে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে। 

জুনিয়র ডাক্তারদের এই দাবি নিয়ে লালবাজারে দফায় দফায় বৈঠক করেন পুলিশ কর্তারা। পরে কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার রূপেশ কুমার ফের জুনিয়র ডাক্তারদের সঙ্গে মিলিত হন। এরপরেই বের হয় সমাধানসূত্র। ডাক্তারদের দাবি মেনে ব্যারিকেড সরিয়ে নিতে সম্মত হয় পুলিশ। জুনিয়র ডাক্তাররা জানান, আরও ১০০ মিটার মিছিল করে গিয়ে তারপরে তাঁদের ২২ জনের প্রতিনিধি দল পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে দেখা করে স্মারকলিপি দেবেন। 

পুলিশ ব্য়ারিকেড সরানোর সিদ্ধান্ত নিতেই প্রাথমিক জয়ের উচ্ছ্বাসে তীব্র হয় স্লোগান। 'উই শ্যাল ওভার কাম' গানের সুরে নির্যাতিতার জন্য বিচার আদায়ের অঙ্গীকার দৃঢ় হয় আরও।


```