Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৮৭ দিন পেরিয়ে গেলেও বিচার মেলেনি, দ্রুত তদন্ত শেষের দাবিতে সিজিও কমপ্লেক্স অভিযান মহিলাদের

নির্যাতিতা বিচারের দাবিতে বুধবার সিজিও কমপ্লেক্স অভিযান করেন জুনিয়র ডাক্তারদের একাংশ। তাঁদের সঙ্গে হেঁটেছেন সাধারণ মানুষও।

৮৭ দিন পেরিয়ে গেলেও বিচার মেলেনি, দ্রুত তদন্ত শেষের দাবিতে সিজিও কমপ্লেক্স অভিযান মহিলাদের

মহিলাদের সিজিও কমপ্লেক্স অভিযান

শেষ আপডেট: 4 November 2024 16:17

দ্য ওয়াল ব্যুরো: আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার ৮৭ দিন পেরিয়ে গেছে। এখনও মেলেনি বিচার। দ্রুত তদন্ত শেষ করার দাবি জানিয়ে ফের সিজিও কমপ্লেক্স অভিযান করলেন মহিলারা। 'সিটিজেন্স ফর জাস্টিস' ব্যানারে সল্টলেকের করুণাময়ী থেকে সিবিআই দফতর পর্যন্ত মিছিল করেন তাঁরা।

নির্যাতিতা বিচারের দাবিতে বুধবার সিজিও কমপ্লেক্স অভিযান করেন জুনিয়র ডাক্তারদের একাংশ। তাঁদের সঙ্গে হেঁটেছেন সাধারণ মানুষও। ওই কর্মসূচি থেকে জুনিয়র ডাক্তারেরা আশঙ্কা প্রকাশ করেছেন, প্রমাণের অভাবে ধৃত অভিযুক্তেরা ছাড়া পেয়ে যেতে পারেন। সিবিআইকে 'চাপে' রাখতেই এই কর্মসূচি।

এদিকে ৮৭ দিনের মাথায় আজই ধর্ষণ ও খুনের ধারায় চার্জ গঠন হয়েছে আরজি করের ঘটনায় ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে। ১১ নভেম্বর থেকে রোজ এই মামলার শুনানি হবে। রুদ্ধদ্বার কক্ষে আজ চার্জ গঠনের প্রক্রিয়া হয়। 

সিবিআই ধৃত সিভিক ভলান্টিয়রের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৩ (খুন), ৬৪(১) ধর্ষণ এবং ৬৬ ধারায় চার্জশিট দিয়েছিল। সূত্রের খবর, বিচারকের সামনে নিজেকে নির্দোষ দাবি করেন ধৃত সিভিক ভলান্টিয়ার।

শুধু তাই নয়, সাংবাদিকদের সঞ্জয় বলে 'সরকার আমাকে ফাঁসাচ্ছে। আমি রেপ মার্ডার করিনি। আমাকে ফাঁসানো হচ্ছে। ডিপার্টমেন্ট আমাকে চুপ থাকতে বলেছিল।'


```