Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘কী বলেছেন সেটাই গুরুত্বপূর্ণ’! সোনাগাছি-মন্তব্য মামলায় পঙ্কজ দত্তর উকিলকে ধমক হাইকোর্টের

শুক্রবার হাইকোর্টে তাঁর মক্কেলের রক্ষাকবচ চেয়ে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে আবেদন জানান পঙ্কজ দত্তর আইনজীবী।

‘কী বলেছেন সেটাই গুরুত্বপূর্ণ’! সোনাগাছি-মন্তব্য মামলায় পঙ্কজ দত্তর উকিলকে ধমক হাইকোর্টের

কলকাতা হাইকোর্ট ও পঙ্কজ দত্তের ছবি

শেষ আপডেট: 27 September 2024 14:43

দ্য ওয়াল ব্যুরো: সোনাগাছি নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে শুক্রবার কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা খেলেন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার পঙ্কজ দত্ত। 

শুক্রবার হাইকোর্টে তাঁর মক্কেলের রক্ষাকবচ চেয়ে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে আবেদন জানান পঙ্কজ দত্তর আইনজীবী। কিন্তু বিচারপতি সাফ জানান, সব পক্ষের কথা না শুনে এই মুহূর্তে কোনওরকম রক্ষাকবচ দেওয়া সম্ভব নয়। আগামী শুক্রবার ফের মামলার শুনানি হবে।

এদিন হাইকোর্টে সওয়াল জবাব চলাকালীন হাই কোর্টে পঙ্কজ দত্তের আইনজীবী সওয়াল করেন, তাঁর মক্কেল কোনওভাবেই এমন মন্তব্য করতে চাননি। যা শুনে রীতিমতো ধমকের সুরে বিচারপতি ভরদ্বাজ বলেন, 'উনি কী বলতে চেয়েছেন সেটা গুরুত্বপূর্ণ নয়। কী বলেছেন সেটাই গুরুত্বপূর্ণ।'

বিচারপতি আরও জানান, মাত্র ৯ মিনিটের বক্তব্যে কোনওসময় খারাপ মন্তব্য করা যায় না। শুধু একজনের জন্য নয়, সবার জন্য স্বচ্ছ থাকতে হবে আদালতকে। 

এদিন দুপুর তিনটের মধ্যে অবসরপ্রাপ্ত আইপিএসের করা বিতর্কিত বাংলা মন্তব্যের ইংরেজি অনুবাদ করে আনার জন্য আইনজীবীকে নির্দেশ দেয় হাইকোর্ট। 

এত কম সময়ে তা করা যাবে না বলে জানান পঙ্কজ দত্তর আইনজীবী। এরপরই বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ আগামী শুক্রবার দুপুর তিনটের মধ্যে অনুবাদ জমা দেওয়ার নির্দেশ দেন। 

বিচারপতির স্পষ্ট জবাব, সব পক্ষের কথা না শুনে কোনওভাবেই রক্ষাকবচ দেওয়া সম্ভব নয়। মূলত, পুলিশের জিজ্ঞাসাবাদের হাত থেকে বাঁচতেই এদিন হাইকোর্টে রক্ষাকবচের আবেদন জানান পঙ্কজ দত্তের আইনজীবী।

কী নিয়ে মামলা?

আরজি কর কাণ্ডের প্রতিবাদে সম্প্রতি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। সেখানকার অন্যতম বক্তা ছিলেন প্রাক্তন পুলিশ অফিসার পঙ্কজ দত্ত। 

সেখানেই তিনি যৌনকর্মীদের কথা সরাসরি উল্লেখ না করলেও সোনাগাছি শব্দটি উল্লেখ করেন। তিনি বলেন, 'এটা অন্য জায়গা হলে বলতাম। এই ঘটনা যদি সোনাগাছিতে ঘটত আমরা বলতাম হতেই পারে, এই ঘটনা আরজি করের মতো জায়গায় হতেই পারে না।'

এরপরই সোশ্যাল মিডিয়ায় অনেকে প্রশ্ন তোলেন, এই কথার মাধ্যমে তিনি ঠিক কী বোঝাতে চেয়েছেন? সোনাগাছিতে যাঁরা কর্মসূত্রে থাকেন তাঁরাও তো অধিকারের দাবিতে নানা সময় সরব হয়েছেন। এই কথা কি তাঁদের অসম্মানিত করে না? এর পরেই পঙ্কজ দত্তর বিরুদ্ধে দায়ের হয় মামলা।


```