Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দুয়ারে ক্যানসার চিকিৎসা, কলকাতা মেডিক্যালে খুলছে ক্যানসার ভবন, উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

কলকাতা মেডিক্যালের মেইন বিল্ডিং ও অধ্যক্ষ অফিসের মাঝামাঝি জায়গায় তৈরি হয়েছে এই সাততলা ক্যানসার ভবন।

দুয়ারে ক্যানসার চিকিৎসা, কলকাতা মেডিক্যালে খুলছে ক্যানসার ভবন, উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

Cancer Treatment in Bengal

শেষ আপডেট: 12 March 2024 12:36

দ্য ওয়াল ব্যুরো: একাধিক মেডিক্যাল কলেজে চালু হতে চলেছে রিজিওনাল ক্যানসার হাব। আজ মঙ্গলবার কলকাতা মেডিক্যাল কলেজে খুলছে ক্যানসার ভবন। দুপুর ১২টা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাবড়া থেকে ভার্চুয়ালি উদ্বোধন করবেন চিকিৎসাকেন্দ্রের।

কলকাতা মেডিক্যালের মেইন বিল্ডিং ও অধ্যক্ষ অফিসের মাঝামাঝি জায়গায় তৈরি হয়েছে এই সাততলা ক্যানসার ভবন। ১০৯ শয্যার ওই ক্যানসার চিকিৎসা কেন্দ্র আজ উদ্বোধনের পরেই চালু করে দেওয়া হবে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, ক্যানসার বিভাগ, আউটডোর, ইনডোর চলছিল আগে থেকেই। বিভাগীয় চিকিৎসক ও কর্মীরা কাজ শুরু করেছিলেন। এবার আনুষ্ঠানিকভাবে সাততলা ওই ভবনটির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দুয়ারে ক্যানসার চিকিৎসা! এমনই মনোভাব নিয়ে এগোচ্ছে রাজ্যসরকার ও স্বাস্থ্য দফতর। ক্যানসার আক্রান্ত রোগীকে চিকিৎসা দিতে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে খবর। ইতিমধ্যেই জেলায় জেলায় চালু হয়েছে ক্যানসার চিকিৎসার বহির্বিভাগ। কেমোথেরাপিও জেলা হাসপাতালে বসেই নিতে পারবেন রোগীরা। কলকাতা মেডিক্যালের চিকিৎসকরা বলছেন, এই রিজিওনাল ক্যানসার সেন্টারে আধুনিক চিকিৎসার ব্যবস্থা থাকছে। রেডিওথেরাপি, কেমোথেরাপি দেওয়ার সবরকম ব্যবস্থা থাকবে।

মাটির নীচে বা বেসমেন্টে দু’টি তলা থাকছে। একটি তলায় বসবে সিটি সিম্যুলেটর, ব্র্যাকিথেরাপি ও লিনিয়র অ্যাক্সিলারেটরের (লাইন্যাক) মতো অত্যাধুনিক যন্ত্র। গ্রাউন্ড ফ্লোরে থাকবে নিউক্লিয়ার মেডিসিন বিভাগ। দু’তলায় থাকবে অঙ্কোপ্যাথোলজি বিভাগ ও ল্যাবোরেটরি। তিনতলায় রেডিওথেরাপি ওয়ার্ড। ৩৪ বেডের এই ওয়ার্ডে এইচডিইউ-এর ব্যবস্থাও থাকবে। চারতলায় তৈরি করা হয়েছে মেডিক্যাল অঙ্কোলজি ওয়ার্ড। এখানে থাকবে ৩৯টি বেড। পাঁচতলায় সার্জিক্যাল ও মেডিক্যাল অঙ্কোলজি ওয়ার্ডে থাকছে ৩০টি বেড। তার মধ্যে ২টি এইচডিইউ থাকছে।

ছ’তলায় হবে অপারেশনের জায়গা। এখানে ক্যানসার রোগীদের জন্য থাকবে সার্জিক্যাল অঙ্কোলজি ওটি এবং প্রি ও পোস্ট অপারেটিভ ওয়ার্ড। ২টি ওটি এবং চারটি বেড থাকবে। সাততলায় থাকছে দু’টি বিভাগ। নিউক্লিয়ার মেডিসিন ও মেডিক্যাল অঙ্কোলজি। ব্র্যাকিথেরাপি ওটি এবং অঙ্কোপ্যাথোলজি ল্যাবরেটরিও থাকছে এই তলায়। একটা আস্ত ভবন তৈরি হচ্ছে শুধুমাত্র ক্যানসার চিকিৎসার জন্যই। মেডিক্যালের কর্তারা বলছেন, এবার থেকে ক্যানসার রোগীদের নানা জায়গায় ঘুরতে হবে না। একটা সেন্টারেই সবরকম আধুনিক চিকিৎসা পরিষেবা পাবেন রোগীরা।


```