Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

কারচুপি হচ্ছে না তো! রেশনের চালের মান খতিয়ে দেখতে বস্তা যাচাইয়ের নির্দেশ

শনিবার সকালে সল্টলেকে খাদ্য দফতরের একটি হোলসেল পয়েন্টে একাংশ ডিলারকে দেখা গেল বস্তা ফুটো করে চাল বের করে তার গুণগতমান পরীক্ষা করে দেখছেন।

কারচুপি হচ্ছে না তো! রেশনের চালের মান খতিয়ে দেখতে বস্তা যাচাইয়ের নির্দেশ

ফাইল ছবি।

শেষ আপডেট: 18 November 2023 12:41

দ্য ওয়াল ব্যুরো: রেশন সামগ্রী নিয়ে মাঝেমধ্যেই কারচুপির অভিযোগ তোলেন গ্রাহকরা। গ্রাহকদের সেই অভিযোগ খতিয়ে দেখতে পুজোর আগে গত সেপ্টেম্বরে বৃষ্টি মাথায় আচমকা বারাসতের রেশন দোকানে হানা দিয়েছিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। গ্রাহকদের সামনেই রেশন দোকানে গিয়ে চালের মান খতিয়ে দেখেছিলেন তিনি।

এবার রেশনের চালের মান খতিয়ে দেখতে বস্তা যাচাইয়ের নির্দেশ দিল খাদ্য দফতর। সূত্রের খবর, দমদম-বিধাননগর এলাকার ডিলারদের রেশনের চাল সংগ্রহের সময় বস্তা যাচাই করে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার সকালে সল্টলেকে খাদ্য দফতরের একটি হোলসেল পয়েন্টে একাংশ ডিলারকে দেখা গেল বস্তা ফুটো করে চাল বের করে তার গুণগতমান পরীক্ষা করে দেখছেন।

ঘটনার সূত্রপাত, গতকাল অর্থাৎ শুক্রবার নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ এনেছিলেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু।

তাঁর অভিযোগ, "দমদম-বিধাননগর এলাকায় খাদ্য দফতরের মোট ৬টি হোলসেল পয়েন্টের মধ্যে চারটি থেকেই অত্যন্ত নিম্নমানের চাল সরবরাহ করা হচ্ছে। ভাঙা চাল, কোথাও আবার দেওয়া হচ্ছে ধুলো ভরা চাল। এমন চললে গ্রাহকদের রোষের মুখে পড়তে হতে পারে ডিলারদের। তাই প্রতিবাদ জানানো হচ্ছে।”

সূত্রের খবর, বিশ্বম্ভরবাবুর অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে খাদ্য দফতরের আধিকারিকরা সত্যতা খুঁজে পেয়েছেন। এরপরই ডিলারদের চালের বস্তা যাচাই করে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এখানেই প্রশ্ন উঠছে, চালের মান কী তবে খাদ্য দফতর যাচাই করে সংগ্রহ করে না? কেনই বা ভাঙা বা ধুলো ভরা চাল খাদ্য দফতর নিচ্ছে? এ ব্যাপারে সরাসরি খাদ্য দফতরের কোনও কর্তা মুখ খুলতে চাননি। তবে কী কারণে এমন ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।

সম্প্রতি রাজ্যজুড়ে রেশন দুর্নীতির তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ইতিমধ্যে রেশন দুর্নীতির দায়ে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছে তদন্তকারীরা। গ্রেফতার করা হয়েছে মিল মালিক বাকিবুর রহমান সহ আরও কয়েকজনকে। ইডির স্ক্যানারে রয়েছেন আরও একাধিক ব্যক্তি। এমন আবহে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের অভিযোগকে ঘিরে শুক্রবার শোরগোল পড়ে গিয়েছিল। তারই জেরে এবারে চালের বস্তা যাচাই করে দেখে নেওয়ার নির্দেশ বলে মনে করা হচ্ছে।


```