Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Ram Navami: কেষ্টপুরে রামনবমীর মিছিল ঘুরিয়ে দিল পুলিশ, আধিকারিকদের সঙ্গে বচসা লকেটের

মিছিল অন্যপথে ঘুরিয়ে দমদম যাওয়ার পরামর্শ দেন আধিকারিকরা। যা কার্যত মেনে নিতে নারাজ গেরুয়া শিবির।

Ram Navami: কেষ্টপুরে রামনবমীর মিছিল ঘুরিয়ে দিল পুলিশ, আধিকারিকদের সঙ্গে বচসা লকেটের

শেষ আপডেট: 6 April 2025 12:57

দ্য ওয়াল ব্যুরো: রামনবমী নিয়ে বেশ কিছুদিন ধরে চাপানউতর চলছে রাজ্যের শাসক দল ও বিরোধীদের মধ্যে। সকাল থেকে কলকাতা-সহ রাজ্যের প্রায় সর্বত্র টহল দিচ্ছি পুলিশ। স্পর্শকাতর এলাকায় নামানো হয়েছে ব়্যাফ, কমব্যাট ফোর্স। রবিবার সকাল থেকেই মাঠে নেমেছে বিজেপি। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীজ-সহ বিজেপির হেভিওয়েটরা মিছিল-শোভাযাত্রা করছেন। শান্তিপূর্ণভাবে সব জায়গায় শোভাযাত্রা হলেও কেষ্টপুরে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি কর্মী-সমর্থকরা। 

তাঁদের অভিযোগ, ভিআইপি রোডে কেষ্টপুরের মুখে রামনবমীর মিছিলকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছে বিধাননগর পুলিশ। এই মিছিলে উপস্থিত ছিলেন লকেট চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে এনিয়ে পুলিশের বচসাও হয়।  

নিউ টাউনের রাম মন্দির থেকে রামনবমীর শোভাযাত্রা শুরু হয়ে বাগুইআটি, কেষ্টপুর, লেকটাউন হয়ে দমদমে হনুমান মন্দিরে যাওয়ার কথা ছিল। কিন্তু বিধাননগর পুলিশ কেষ্টপুরের মুখেই সেই মিছিল আটকে দেয়। সেই নিয়েই বচসা শুরু হয়। মিছিল অন্যপথে ঘুরিয়ে দমদম যাওয়ার পরামর্শ দেন আধিকারিকরা। যা কার্যত মেনে নিতে নারাজ গেরুয়া শিবির।

এদিকে হাইকোর্টের অনুমতি পেয়ে হাওড়ায় শোভাযাত্রা করল অঞ্জনিপুত্র সেনা। যোগ দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। 

শহরের বেশ কিছু এলাকায় পাল্টা রামনবমী পালন করছে শাসক দল। বাগবাজারে এদিন হনুমান মন্দিরে পুজো দিলেন শশী পাঁজা। 


```