Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

পিস ওয়ার্ল্ড থেকে বের করা হল বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ, বিধানসভার দিকে যাচ্ছে শোকযাত্রা

শুক্রবার সকাল সাড়ে ১০টার কিছু পরই তাঁর মৃতদেহ বের করা হয় সেখান থেকে।

পিস ওয়ার্ল্ড থেকে বের করা হল বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ, বিধানসভার দিকে যাচ্ছে শোকযাত্রা

শেষ আপডেট: 9 August 2024 11:21

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর মরদেহ সারারাত রাখা হয়েছিল পিস ওয়ার্ল্ডে। শুক্রবার সকাল সাড়ে ১০টার কিছু পরই তাঁর মৃতদেহ বের করা হয় সেখান থেকে। শোকযাত্রা করে যাচ্ছে বিধানসভার দিকে। সেখানেই তাঁকে শ্রদ্ধা জানানো হবে। 

দুপুর ১২টায় বুদ্ধবাবুর মরদেহ নিয়ে যাওয়া হবে মুজফফর আহমেদ ভবন, সেখানে ৩.১৫ মিনিট পর্যন্ত তাঁর দেহ শায়িত থাকার কথা। সেখান থেকে দীনেশ মজুমদার ভবন এবং তারপর দেহদানের জন্য বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ নিয়ে আসা হবে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। বিকেল ৪টেয় হবে দেহদান। 

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী নিজে জানান, তাঁকে গান স্যালুট দেওয়া হবে। তবে আদৌ বুদ্ধবাবুর পরিবার তাতে সম্মতি জানাবে কিনা সে নিয়ে সন্দেহ আছে। কারণ দলের তরফ থেকে যে কর্মসূচি প্রকাশ করা হয়েছে তাতে গান স্যালুটের উল্লেখ নেই। 

বিধানসভায় শুধুমাত্র সিপিএম কর্মী-সমর্থক বা নেতারা নন, রাজ্যের শাসক দল সহ অন্যান্য দলের নেতারাও উপস্থিত থাকবেন তাঁকে শ্রদ্ধা জানাতে। সূত্রের খবর, সকাল ১১টার পর বিধানসভা যাবেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। পাশাপাশি কংগ্রেস, বিজেপির বহু নেতা, বিধায়কও বিধানসভায় আসবেন।

দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। কয়েক মাস আগে শ্বাসকষ্টের সমস্যা বৃদ্ধি পাওয়ায় তাঁকে হাসপাতালেও ভর্তি করা হয়েছিল। চিকিৎকসদের পরামর্শ ছিল তিনি কিছুদিন হাসপাতালেই পর্যবেক্ষণে থাকুন। কিন্তু নিজের বাড়িতেই ফিরে যেতে চেয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তারপর থেকেই বাড়িতে চিকিৎসা চলছিল তাঁর। বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটে পাম অ্যাভিনিউয়ে নিজের দু-কামরার ছোট্ট ফ্ল্যাটেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বুদ্ধবাবু।


```