Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বউবাজার পেরোতেই প্রথম টেস্টে পাস কলকাতা মেট্রো, সফল শিয়ালদহ থেকে এসপ্ল্যানেডের রেক ট্রায়াল

আগে ট্রলি ট্রায়াল হলেও মঙ্গলবার সকালে হল রেক ট্রায়াল।

বউবাজার পেরোতেই প্রথম টেস্টে পাস কলকাতা মেট্রো, সফল শিয়ালদহ থেকে এসপ্ল্যানেডের রেক ট্রায়াল

সফল রেক ট্রায়াল

শেষ আপডেট: 21 January 2025 15:40

দ্য ওয়াল ব্যুরো: অগ্নিপরীক্ষার প্রথম ধাপ পেরলো কলকাতা মেট্রো। মঙ্গলবার সফল ট্রায়াল হল মেট্রো রেকের।‘অভিশপ্ত’ বৌবাজার পেরিয়ে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত সফল হল রেক ট্রায়াল। জানা গেছে, মাত্র ১১ মিনিটেই শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড প্রায় ২ কিলোমিটার পথ অতিক্রম করেছে মেট্রো রেকটি।  

যাত্রাপথে সবচেয়ে বেশি চিন্তা ছিল বউবাজারকে নিয়েই। জানা গেছে, এদিন বউবাজারের নিচ দিয়ে যাওয়ার সময় অত্যন্ত ধিরেই রেকটি চালানো হয় বলে খবর। মেট্রোর আধিকারিকরা জানিয়েছেন, এটা চূড়ান্ত ট্রায়াল রান না হলেও, অন্তত মেট্রো চলাচলের জন্য ভূগর্ভ তৈরি, সেটা এদিন নিশ্চিত হওয়া গেছে। বউবাজারে মেট্রোর কাজের জন্য বারবার বিপর্যয়ের কারণে ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো চালানো সম্ভব হয়নি। শেষমেশ সেই দুশ্চিন্তা অনেকটাই কাটল।

তবে কবে যাত্রী পরিষেবা চালু হবে, তা নিয়ে এখনও কোনও চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়নি। কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি-সহ অন্যান্য পদস্থ আধিকারিকরা এদিনের ট্রায়াল রানে উপস্থিত ছিলেন। 

ট্রায়াল রানের জন্য সোমবার রাতেই একটি ট্রেন এসপ্ল্যানেড থেকে শিয়ালদহে নিয়ে যাওয়া হয়। আগেই শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত থার্ড লাইন-এ বিদ্যুৎ সংযোগের কাজও সম্পন্ন করেছে মেট্রো। সেইমতো এদিন সকাল এগারোটার পর এই ট্রায়াল রান শুরু হয়। ধীরে ধীরে শিয়ালদা থেকে এসপ্ল্যানেড-এর দিকে এগোতে থাকে ট্রেনটি। 

এর আগে ট্রলি ট্রায়াল হয়েছিল। মঙ্গলবার সকালে হল রেক ট্রায়াল। আপাতত আগামী কয়েকদিন এই রেক ট্রায়াল ক্রমাগত চলতে থাকবে। এরপর কমিশনার অফ রেলওয়ে সেফটি বা সি আর এস ইনসপেকশনের পরেই চূড়ান্ত ছাড়প্ত্র দেওয়া হতে পারে। মেট্রোর তরফে জানানো হয়েছে, চলতি বছরের মাঝামাঝি সময় থেকে পুরোদস্তুর মেট্রো পথে জুড়তে চলেছে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড। 

এদিন ট্রায়াল রানের সময় চালকের কেবিনে আগাগোড়া ছিলেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি। তিনি এই সফল ট্রায়াল রানের জন্য  অভিনন্দন জানিয়েছেন। রেকের ট্রায়াল রানের পর তিনি মেট্রো রেলওয়ে এবং কেএমআরসিএল-এর কর্মকর্তাদের সাথে একটি বৈঠকও করেন।


```