Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'দানা'র প্রভাব! সকাল থেকেই বৃষ্টি কলকাতায়, ঝড়ের দাপট বাড়ছে উপকূলে

রিপোর্ট অনুযায়ী, বাংলা-ওড়িশা উপকূলে ১২০ কিমি প্রতি ঘণ্টা বেগে হাওয়া চলছে। আগামী আরও কয়েক ঘণ্টা ধরে ল্যান্ডফল প্রক্রিয়া চলবে।

'দানা'র প্রভাব! সকাল থেকেই বৃষ্টি কলকাতায়, ঝড়ের দাপট বাড়ছে উপকূলে

প্রতীকী ছবি

শেষ আপডেট: 25 October 2024 07:29

দ্য ওয়াল ব্যুরো: স্থলভাগে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় 'দানা'। তার জেরে স্বাভাবিকভাবেই বাংলা-ওড়িশা উপকূলে তীব্র গতিতে হাওয়া বইছে। সঙ্গে রয়েছে বৃষ্টি। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে 'দানা' বিরাট দাপট দেখা না গেলেও সকাল থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে। তবে উপকূলে ঝড়ের দাপট দেখা যাচ্ছে। দিঘা, মন্দারমণি থেকে শুরু করে বকখালি... সব জায়গায় প্রভাব পড়েছে 'দানা'র। 

আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, বাংলা-ওড়িশা উপকূলে ১২০ কিমি প্রতি ঘণ্টা বেগে হাওয়া চলছে। আগামী আরও কয়েক ঘণ্টা ধরে ল্যান্ডফল প্রক্রিয়া চলবে। যত সময় এগোবে তত হাওয়ার গতিবেগ কমে আসবে। তবে আজ সারাদিন ধরেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা। রাতভর কলকাতায় সেইভাবে কোনও প্রভাব না পড়লেও সকাল থেকে 'দানা'র জেরে বৃষ্টি হচ্ছে। যদিও উপকূলবর্তী অঞ্চল যেমন দুই মেদিনীপুরে রাত থেকে ঝড়-বৃষ্টি হয়েছে। 

ঝড়ের কারণে দিঘায় বেড়েছে জলস্তর। গার্ডওয়াল ছাপিয়ে জল উঠে এসেছে রাস্তায়। টানা বৃষ্টির দেখা মিলছে। মন্দারমণির অবস্থাও একইরকম। অন্যদিকে, বকখালিতেও বাড়ছে ঝড়ের দাপট। শুক্রবার সারাদিন ধরেই হালকা ঝড় এবং বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে কলকাতা সহ হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ঝড়বৃষ্টির লাল সতর্কতা।  

হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১১ টা ১২ মিনিটে ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়েছে 'দানা'র। স্থলভাগে প্রবেশ করার সময় এর গতিবেগ ছিল ১০০ থেকে ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টা, সর্বোচ্চ ১২০ কিলোমিটার প্রতি ঘন্টা। 

'দানা' ল্যান্ডফলের সময়ে পশ্চিমবঙ্গের উপকূলে ঢেউয়ের উচ্চতা কমপক্ষে হতে পারে ১৪ থেকে ১৫ ফুট, এমন পূর্বাভাস দেওয়া হয়েছিল। ল্যান্ডফল হওয়ার পরবর্তী বেশ কয়েক ঘণ্টা 'দানা'র ভালই প্রভাব থাকবে উপকূল সহ ওড়িশা এবং বাংলার একাধিক জেলায়। বৃষ্টি চলবে শুক্রবার প্রায় সারাদিন।


```