Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Weather: ঠিক সন্ধে নামার মুখে ভাসল তিলোত্তমা, ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও

তাপমাত্রার খুব একটা হেরফের না হলেও সকাল থেকেই কলকাতা-সহ আশপাশের এলাকায় চড়া রোদ ছিল। আর্দ্রতাজনিত অস্বস্তিও ছিল হালকা। পূর্বাভাস থাকলেও বৃষ্টির হবে তা কোনওভাবেই বোঝা যায়নি। কিন্তু হঠাৎই আবহাওয়ার পরিবর্তন হয়। 

Weather: ঠিক সন্ধে নামার মুখে ভাসল তিলোত্তমা, ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও

নিজস্ব ছবি

শেষ আপডেট: 17 April 2025 18:37

দ্য ওয়াল ব্যুরো: কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া অফিস। ছিল বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনাও। কথা সত্যি করে বিকেল হতেই কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকার আকাশ কালো করে আসে। মেঘে এমনভাবে ঢেকে যায় চতুর্দিক, মনে হচ্ছিল বিকেল নামার আগেই সন্ধে নেমেছে। ঘড়ির কাঁটা ৫টা পেরতেই ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র। ভাসল তিলোত্তমাও। জল জমেছে শহরের বিভিন্ন প্রান্তে।  

তাপমাত্রার খুব একটা হেরফের না হলেও সকাল থেকেই কলকাতা-সহ আশপাশের এলাকায় চড়া রোদ ছিল। আর্দ্রতাজনিত অস্বস্তিও ছিল হালকা। পূর্বাভাস থাকলেও বৃষ্টির হবে তা কোনওভাবেই বোঝা যায়নি। কিন্তু হঠাৎই আবহাওয়ার পরিবর্তন হয়। 

আলিপুর জানাচ্ছে, দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় আগামী কয়েকদিনে তাপমাত্রার খুব একটা বড়সড় পরিবর্তন হবে না। ঝড়, বৃষ্টি হয়েছে তাই তাপমাত্রা সামান্য কমতে পারে কিন্তু রোদ উঠলে তাপমাত্রা ফের বাড়বে। আগামী সোমবার আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। তবে মঙ্গলবার থেকে পরিষ্কার আকাশই থাকবে, তাপমাত্রাও বাড়বে হু হু করে। 

তবে, শুক্রবার থেকে ফের কলকাতায় সকালে রোদের দাপট থাকবে। বেলার দিকে বেশিরভাগ সময়ে আপাতত আংশিক মেঘলা আকাশ থাকতে চলেছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় কিছুটা অস্বস্তিবোধ থাকবে। বিকেল বা রাতের দিকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। এদিন বিক্ষিপ্তভাবে ঝড়, বৃষ্টির পরিমাণ বাড়বে কলকাতা-সহ পার্শ্ববর্তী জেলায়। 

শনিবারও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়, বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায়। এরপরও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। তবে তার প্রভাব অনেকটা কমবে। 

উত্তরবঙ্গেও দক্ষিণের মতো পরিস্থিতি রয়েছে। দার্জিলিং থেকে মালদহ পর্যন্ত সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইতে পারে। 

এই মুহূর্তে একটি নিম্নচাপ অক্ষরেখা সিকিম থেকে উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত, যেটি বাংলা এবং ঝাড়খণ্ডের উপর দিয়ে গেছে। পূর্ব মধ্যপ্রদেশ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত আরও একটি নিম্নচাপ অক্ষরেখা যেটি ছত্তীসগড় ও ঝাড়খণ্ডের উপর দিয়ে এসেছে। 


```