Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইস্ট-ওয়েস্ট মেট্রো নিয়ে বড় আপডেট জানাল রেল! কদিন আগেই ছড়িয়েছিল আতঙ্ক

গত ৫ সেপ্টেম্বর দুর্গা পিতুরি লেনে মাটির তলা থেকে জল বের হওয়াকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছিল এলাকায়। বন্ধ হয়ে গিয়েছিল মেট্রোর কাজ।

ইস্ট-ওয়েস্ট মেট্রো নিয়ে বড় আপডেট জানাল রেল! কদিন আগেই ছড়িয়েছিল আতঙ্ক

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 19 September 2024 16:39

দ্য ওয়াল ব্যুরো: ফের কাজ শুরু হল ইস্ট ওয়েস্ট মেট্রোয়। রেল সূত্রের খবর, এই মুহূর্তে আর কোনও সমস্যা নেই। তাই দ্রুত কাজ সম্পন্ন করার চেষ্টা হচ্ছে।

বৌবাজার এলাকায় ইস্ট ওয়েস্ট মেট্রোর শেষ ধাপের কাজ চলছে। গত ৫ সেপ্টেম্বর দুর্গা পিতুরি লেনে মাটির তলা থেকে জল বের হওয়াকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছিল এলাকায়। বন্ধ হয়ে গিয়েছিল মেট্রোর কাজ। এমনকী জলমগ্ন বাসিন্দাদের উদ্ধার করে স্থানীয় হোটেলেও রাখার ব্যবস্থা করতে হয়েছিল মেট্টো কর্তৃপক্ষকে।

ওই ঘটনার পর এলাকা পরিদর্শনে এসে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখেও পড়েছিলেন কেএমআরসিএল এর এমডি অনুজ মিত্তল। সেই সময় এমডি জানিয়েছিলেন, সংশ্লিষ্ট এলাকার মাটি খারাাপ। সেকারণেই ওয়াটার লিকেজের ঘটনা ঘটেছে।

এরপরই মাটি পরীক্ষা করে সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে বলে খবর। তারপর ফের নতুন উদ্যোমে শুরু হয়েছে মেট্র্রো কাজ। জানা গেছে, ১৫ কিলোমিটার সুড়ঙ্গের মধ্যে মাত্র ২০০ মিটার এলাকায় সমস্যা দেখা দিয়েছিল।

প্রায় দু'বছর আগে বৌবাজারের দুর্গা পিতুরি লেনের বেশ কিছু বাড়িতে ফাটল ধরেছিল। পরে দেখা যায় ওই এলাকায় মেট্রো রেলের সুড়ঙ্গে সমস্যার জন্যই ওই ফাটল দেখা গিয়েছে। মেট্রোরে লের তরফে এর পর ওই এলাকার সুড়ঙ্গের ভিতর কংক্রিট ঢেলে সাময়িকভাবে পরিস্থিতি সামাল দেওয়া হয়। নিরাপত্তার কারণে বাসিন্দাদের সাময়িকভাবে হোটেলেও রেখেছিলেন মেট্রো কর্তৃপক্ষ। 

সেপ্টেম্বরের গোড়ায় ফের বিপত্তি দেখা দেওয়ায় নজরদারি বৃদ্ধির পাশাপাশি কোথাও কোনও সমস্যা হলে দ্রুত সমাধানের লক্ষ্যে মেট্রোর ইঞ্জিনিয়র এবং স্থানীয় লোকজনকে নিয়ে একটি কমিটিও গড়ে দিয়েছেন কেএমআরসিএল এর এমডি অনুজ মিত্তল। সূত্রের খবর, স্থানীয়দের সম্মতি নিয়েই দ্রুত গতিতে এগোচ্ছে মেট্টোর কাজ।


```