Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ফের শিরোনামে যাদবপুর! বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে র‍্যাগিং, ধর্ষণের হুমকি

অভিযোগ, চার ঘণ্টারও বেশি সময় ধরে ফিল্ম স্টাডিজের এক ছাত্রকে ঘরে বন্দি করে শারীরিক ও মানসিক হেনস্থা করা হয়। শুধু তাই নয়, আক্রান্ত ছাত্রের মাকে ধর্ষণেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। 

ফের শিরোনামে যাদবপুর! বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে র‍্যাগিং, ধর্ষণের হুমকি

মেন হস্টেল

শেষ আপডেট: 21 March 2025 13:05

দ্য ওয়াল ব্যুরো: ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। ব্রাত্য বসুকে নিয়ে অশান্তির ঘটনার রেশ এখনও কাটেনি ক্যাম্পাসে।এই আবহেই এবার মেন হস্টেলে ফের র‍্যাগিংয়ের (Ragging) অভিযোগ উঠল। আর যাঁদের বিরুদ্ধে অভিযোগ তাঁরা নাকি আবার চিহ্নিত 'র‌্যাগার'।

অভিযোগ, চার ঘণ্টারও বেশি সময় ধরে ফিল্ম স্টাডিজের এক ছাত্রকে ঘরে বন্দি করে শারীরিক ও মানসিক হেনস্থা করা হয়। শুধু তাই নয়, আক্রান্ত ছাত্রের মাকে ধর্ষণেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। 

ছাত্রকে হুমকি দিয়ে জোর করে 'কিছুই হয়নি' মুচলেকাও লিখিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ফেসবুকে পোস্টও দিতে হয়েছে।

ঘটনা হল দু'বছর আগে প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপের র‍্যাগিং, যৌন হেনস্থা ও মৃত্যুতে নাম জড়িয়ে রয়েছে এঁদের অনেকেরই। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটির রিপোর্টেও দোষীসাব্যস্ত এঁরা। তবে আদালতের রক্ষাকবচ থাকায়, ইউনিভার্সিটি কোনওভাবেই তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি।

ফিল্ম স্টাডিজ দ্বিতীয় বর্ষের ওই ছাত্র অ্যান্টি র‍্যাগিং কমিটির কাছে অভিযোগপত্র জমা দিয়েছেন। এর আগে ক্যাম্পাসে র‍্যাগিং কালচারের বিরুদ্ধে জোরালো প্রতিবাদও করেছিলেন আক্রান্ত ছাত্র। অভিযোগ, তখন থেকেই তিনি র‍্যাগারদের টার্গেট।


```